আমাদের কথা খুঁজে নিন

   

সিম ক্লোনিং: আপনি চিলের পেছনে দৌড়াচ্ছেন নাতো?

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না! সিম ক্লোনিং এর ব্যাপারটা পুরা অবিশ্বাস্য লাগতেছিলো কালকে থেকেই। একুশে টিভি,বাংলা নিউজ আর সাথে আমাদের ফেসবুক পেজ এডমিনদের সহায়তায় আলোড়ন সৃষ্টি করা এই ব্যাপারটা যে পুরাটাই বাকোয়াজ তা বুঝতেছিলাম। আজকে কিছু বড় ভাইয়ের সাথে আলাপ করলাম। ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল। রিমোটলী সিম ক্লোনিং করাটা প্রায় অসম্ভব যদি না সেল ফোন অপারেটর এর সার্ভার হ্যাক হয়ে থাকে।

কিন্তু সেই এবিলিটি খুব রেয়ার। সহজে বলার চেষ্টা করতেছি। সিম কার্ড এ জিনিস থাকে দুইটা। IMSI নাম্বার আর MSISDN নাম্বার। MSIDN টা অপারেটর Assign কইরা দেয়।

এই দুইটা জিনিস সাথে কিছু ইনফো যেমন আপনার সিমটা কল করতে পারবো কিনা,মেসেজ পাঠাইতে পারবো কিনা,দেশের বাইরে আইএসডি কল করতে পারবো কিনা,কল ফরোয়ার্ড,ডাইভার্ট হাবিজাবি করতে পারবো কিনা ইত্যাদি HLR নামের একটা ফাইলে আপ্লোডানো থাকে। এই ফাইলগুলা আবার তিনটা ফাইলে ভাগ করা থাকে, মাষ্টার ফাইল, ডেডিকেটেড ফাইল, এলিমেন্টরী ফাইল। তার মধ্যে এলিমেন্টরী ফাইল সব ধরনের ফরম্যাটেড ডাটা একটা সিকোয়েন্স রাখে যা ফিজিক্যালী অ্যাক্সেস করতে হবে। আর টাকা পয়সা রিলেটেড সব ইনফো থাকে IN সিস্টেম এ। উদাহরন হিসেবে রবিতে এইটারে বলে OCS. এখন HLR আর OCS দুইটাই প্রথম লাইনের IMSI আর MSISDN এর খবর জানে।

যেই ব্যাটায় সিম ক্লোনিং করবো তার এই দুইটাই জানা লাগবো। কল করার সময় আবার IMSI কে ডিরেক্ট নেটওয়ার্কেও পাঠানো হয় না, TMSI নামের একটা জিনিস পাঠানো হয়। তাই এটা কল টাইমে ভায়া নেটওয়ার্ক পাওয়া অসম্ভব। IMSI জানতে হলে তারে HLR এ এক্সেস করে IMSI বের করতে হইবো। সেটা করতে গেলে পুরো সেল ফোন অপারেটর এর নেটওয়ার্ক ব্রীচ করতে হবে হ্যাকিং এর মাধ্যমে।

এজন্য যত দামী যন্ত্রপাতি লাগে তা আমাদের ছুটকা হ্যাকারগো কালেক্ট করা অসম্ভব। আর যদি বিল গেটস টাইপের কেউ তাদের স্পন্সরও করে তবুও অপারেটররা বইসা বইসা ঘাস কাটে না যে এইটাতে কেউ এক্সেস করতে পারবো। আরো হাবি জাবি ব্যাপার স্যাপার আছে। ন্যাশনাল ট্রেজার মুভিটা অনেকেই দেখেছেন। সেখানে নায়ক নিকোলাস কেজের বাবার সিম ক্লোনিং করে ভিলেন।

তবে সেই হলিউডি মুভিতেও ক্লোনিং সম্ভব হয় নায়কের বাপরে ডান্ডা মাইরা অজ্ঞান করার পর,তার সিম থেকে ডাটা কপি করে। তাকে মিসড কল দিয়ে রা কল ব্যাক করার মাধ্যমে ক্লোনিং দেখানো হলে সেটা হতো পুরা হাস্যকর একটা ব্যাপার। আপনার সিমটা কারো হাতে গেলেই তা ক্লোন করা সম্ভব। কিন্তু সিমটা তার হাতে যদি চলেই গেলো তবে কি ক্লোনিং এর খুব বেশি দরকার আছে? সারমর্ম হইলো এইটা একটা থিওরেটিক্যাল ব্যাপার। সিম ক্লোনিং ইম্পসিবল।

তাই এই হোয়াক্স এ বিলিভ করার কোনো মানে নাই। তবে কারো যদি চিলের পিছনে ছুটার একান্ত শখ থাকে ছুটতে পারেন।  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।