ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... (প্রথম কথা... )
তো জীবন থেকে পালাতে শুরু করলাম। মনের কপাট, ঘরের কপাট সব বন্ধ করে দিলাম। অনেকে দেখেছি মনে কষ্ট পেলে কেঁদে ফেলে। চেষ্টা করে দেখলাম। সৃষ্টিকর্তা সে ক্ষমতাও দেননি দেখলাম।
কোন কিছুতেই শান্তি পাই না। সব কেমন যেন ছবির মতো স্থির হয়ে গেছে। নাকি আমিই স্থির হয়ে গেছি। সবকিছুই চলছে। কিন্তু আমিই কিছু দেখছি না।
একটু আশ্রয় লাগবে আমার। কিন্তু কে দেবে আশ্রয়? কার কাছে প্রকাশ করব আমার মনের ব্যাথা? এই ব্যাথা নিরাময়ের সামর্থ কার আছে? শরীর অসুস্থ হলে ডাক্তার আছে। ডাক্তারের মুখ চেয়ে ভরসা করা যায়। কিন্তু মনের ক্ষত সারানোর ঔষধ আছে কার কাছে?
কিসের যেন তাড়নায় আবার নামাজ পড়তে শুরু করলাম। কেউ বলে দেয়নি।
কিন্তু আমার মন বলছে, একমাত্র আল্লাহ ই আমাকে বাঁচাতে পারেন। শুনেছি তিনিই অন্তর্যামী।
কাজকর্মের সব মনোযোগ উবে গেল। সারাদিন বাসায় বসে থাকতেই ভাল লাগে। সময় কেটে যায়।
বোরর্ড হইনা। কোন কিছুর করার তাড়না নেই। ঘুম বাড়িয়ে দিলাম। নামাজ পড়ি। কিছুদিন ধরে ভাবছি পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ শুনে দেখতে হবে।
কি লিখা আছে এতে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।