বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। ছবিটি প্রথম আলো থেকে নেয়া। মাঝে মধ্যেই ঢাবির ছাত্ররা যা করে তা কোন বিবেক বান মানুষ করতে পারেনা করেনা। সড়ক দূর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুতে শাহবাগ, নীলক্ষেত মোড়ে যে তান্ডব চালানো মাধ্যমে শত শত যানবাহনের ভাংচু করা হল তাতে কি সমস্যার সমাধান হবে? না, সমস্যার সমাধান তো হবেই না পক্ষান্তরে জনগন তথা দেশের মূল্যবান সম্পদের ক্ষতি হয়ে গেল। পুরো ঢাকা শহর মহাজ্যামের নগরীতে পরিনত হ'ল। তান্ডবের মাধ্যমে শত শত যানবাহন ভাংলে কি ছাত্রটি জীবিত হয়ে যাবে? এই সত্যটি তাদেরকে উপলব্ধি করতে হবে। যদি এই উপলব্ধি তাদের না থাকে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে, কার দিকে তাকাবে দিক নির্দেশনার জন্য? যারা জাতিকে দিক নির্দেশনা দেবে তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে জাতির সামনে গভীর অমানিশার অন্ধকার অপেক্ষা করছে। ছাত্র রাজনীতির রোষানলে পরে যখন আবু বকরের মতো মেধাবী ছাত্রের মৃত্যু হয়, তখন বিক্ষুদ্ধ ছাত্ররা কোথায় থাকেন? তারা কি তখন ইদুরের গর্তে থাকেন? এই তথাকথিত ছাত্ররা তখন তাদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে পারেন না? ছাত্র রাজনীতির ব্যানারে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষুদ্ধরা ঝাঁপিয়ে পড়েন না কেন? তথাকথিত বিক্ষুদ্ধরা কি কেবল সড়ক আর যানবাহনের বেলায় জাতীয় বীর বনে যান? এই প্রশ্নটি এখন সবার মুখে মুখে। কেউ কি এর জবাব দেবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।