খাদিজা ফাল্গুনী কৌতুক:
১.গৃহকর্তা: (ঘুমের ঘোরে) কে ওখানে?
চোর: আমি হাবলু চোর।
গৃহকর্তা: ওখানে কি করিস?
চোর: চুরি করি।
গৃহকর্তা: চুরি করবি তো হারমোনিয়াম বাজিয়ে আমার ঘুম নষ্ট করছিস কেন?
চোর: আমাদের সর্দার যা নেব সব বাজিয়ে (পরখ করে) নিতে বলেছে। তাই হারমোনিয়ামটা বাজিয়ে নিচ্ছি!
২.আকাশে ফাইটার জেট উড়তে দেখে এক ঈগল জিজ্ঞেস করলো আরেক ঈগলকে,ওটা এত দ্রুত ওড়ে কী করে?
অন্য ঈগল উত্তর দিলো, তোমার লেজে আগুন ধরিয়ে দিলে তুমিও ও রকম দ্রুত উড়তে।
৩.দুই শেয়ার ব্যবসায়ীর মধ্যে কথা হচ্ছে—--
১ম জন: জানো,শেয়ার বাজারে ব্যাপক ধ্বসের সময় ও আমি শিশুর মতো ঘুমিয়েছি?
২য় জন: তাই নাকি? কিন্তু কিভাবে?
১ম জন: সারা রাত ঘন্টায় ঘন্টায় জেগে উঠেছি আর শিশুর মতো কেঁদেছি।
৪.দোকানদার ও ক্রেতার মধ্যে কথা হচ্ছে—
ক্রেতা: ডিমের হালি কত?
দোকানদার: ভালো ডিম ৪৮ টাকা আর ফাটাগুলো ৩৬ টাকা।
ক্রেতা: তাহলে ২ হালি ভালো ডিমই ফাটিয়ে দাও।
৫. ছাত্রকে প্রশ্ন করছেন শিক্ষক
শিক্ষক:মনে কর,তুমি জাহাজে করে যাচ্ছ,হঠাৎ ঝড় উঠলো। কি করবে?
ছাত্র: একটা নোঙর ফেলে দেবো স্যার।
শিক্ষক: কিছুক্ষণ পর আবার ঝড় উঠলো।
তখন?
ছাত্র: আবার নোঙর ফেলবো স্যার।
শিক্ষক: এত নোঙর তুমি পাবে কোথায়?
ছাত্র: আপনি এত ঝড় পাচ্ছেন যেখানে,সেখানে স্যার!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।