আমাদের কথা খুঁজে নিন

   

এই নাচানাচির অর্থ কি?

বাংলা লিংক এর নতুন এড আসছে। দেশ-৮ মনে হয়। কেমন লেগেছে আপনাদের? কথা হল, এই নাচানাচির অর্থ কি? আর এর সাথে মোবাইলের সম্পর্ক কি? মেহজাবীন তো নাচতেই পারেনা, বাস্কেটবল কোর্টে যখন নাচে, খেয়াল করেন সবাই......জিন্স পরে নাচানাচি তো না.........লাফালাফি দুইটা মেয়ে মডেল যখন একসাথে দাঁড়ায় মোটামুটি মুখ এক বিঘত ফাঁকা করে দেশ বলে ( এড এর শেষ দিকে), ব্যাপারটা দৃষ্টিকটু লেগেছে বেশ। শখ যেহেতু নৃত্যশিল্পী, সে খারাপ নাচে নাই............কিন্ত মেহজাবীন এর এইটা কি? সব মিলায় এই এড এর বক্তব্য কি? কোন শ্রেণীর জন্য? স্ক্রীপ্ট লেখছে কে?কোরিওগ্রাফার কে? আমি একটা জায়গা থেকে শুনছিলাম দেশ এর পরবর্তী এড এর জন্য অনেক প্রস্তুতি চলতেছে...এই তার ফল, হাসি পাইল। যতদূর জানি, দেশ এর এড বানানোর জন্য প্রচুর বাজেট থাকে.........খরচ করে এই ধরণের এড এর মানে কি? বাংলাদেশ এ একবার কিছু হিট হয়ে গেলে ওইটাই চলতে থাকে......।।যেমন-কোন এক কালে দেশ এর নাচানাচি হিট হইছিল, ব্যাস্‌, তারপর থেকে চলতেছেই... ভারতে কোন একটা মোবাইলের এড এরকম আছে কিনা আমার জানা নাই......সিরিয়াল দেখতে পারব, ছবিও দেখতে পারব......পোষাকও অনুকরণ করতে পারব,কিন্তু ক্রিয়েটিভিটিটা নিতে পারব না।ভালটা নেয়া যাবেনা তো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।