পি এম বাহার আহমেদ নিদ্রাচ্ছন্ন পৃথিবী। জেগে জেগে আকাশের নক্ষত্রগুলো আমাকে সঙ্গ দেয়। আমি একা- নিদ্রাদ্রোহী ভোরের পাখি। কাকাতোয়াদের সাখে খেলায় মেতে খাকা ছোট বেলার শখ। তাই বিরহ কি বুঝতে পারিনি।
এখন ঝর্ণার মত পরিস্কার পানিকেও ঘোলাটে মনে হয়।
সেদিন পথের ধারে যে ভদ্রলোকের ষাথে দেখা হয়, তিনি ছিলেন ৠষি। ভবিষ্যতের কথা মানুষকে বলে বেড়ানো তার সেবা। আজ-কাল পথে ঘাটে বেড়ে ইঁদুরের জমঝমাট আড্ডা চলছে। ইঁদুর বলেই তারা কিছু ভদ্রতা জানে না।
মনে হচ্ছে জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। মানুষগুলোও তাই মনে করিয়ে দিচ্ছে। এখন জোছনার আলোকেও মনে হয় অমাবর্ষায় ঘেরা আঁধার। তাই ভোরের আলো দেখলেও মনে হয়, কৃত্রিম আলোর মোহনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।