আমাদের কথা খুঁজে নিন

   

শোক দিবসে ঢাবিতে নানা কর্মসূচী

যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। আগামী ১৫ আগস্ট বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসুচী পালনের সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- সকল ভবন ও হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭ টা ৩০ মিনিটে উপাচর্যের বাসভবনে সিনেট ও সিন্ডিকেট সদস্য, সকল অনুষদের ডীন, হলসমূহের প্রভোস্ট, ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগণের জমায়েত, সকাল ৭ টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এদিকে সকাল ১০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত থাকবেন। সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।