আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বিষয়ক অণুকাব্য

তুমি বিষয়ক অণুকাব্য মিন্টু http://www.skytouch2u.com ১ তুমি এসে দাড়ালে। চাঁদ যায় আড়লে। ২ তোমার বাড়ির পকুর ঘাটে, ফেলে ছিলাম বড়শি। দেখে আমায় তাড়িয়ে দিল, তোমার পাড়া পড়শি। ৩ তিন টাকার চিনাবাদাম, দুই টাকার বুট।

এসো দু’জন মিলে খাই, করে কুট-কুট। ৪ আমার জামার বুক পকেটে, তোমার ছবি ছিল। কাজের বুয়া পেয়ে সেটা, মায়ের হাতে দিল...। ৫ তোমার আমার প্রেমের খবর নেই আর চাপা জেনে গেছে দু’জনেরই মামা এবং পাপা ৬ যখন বৃষ্টি নামে- ভেবে তোমায় মন বসে না কামে ৭ তোমায় পেয়ে আমি এখন অন্য কিছু খুঁজি না তুমি কি খুঁজে বেড়াও আমি তা বুঝি না ৮ তোমার তরে হৃদয় পুড়ে হইল কালো কয়লা কোন সাবানে ধুলে হৃদয়, কাটবে ধুলা-ময়লা ৯ তোমায় ডেকে বললাম আমি তোমায় জন্য পাগোল মুখ বাঁকিয়ে বলে দিলা আমি না কি ছাগল ১০ মোনালিসার হাসির সাথে তোমার হাসির মিল যে হাসির ফাঁদে পরে হয়ে গেছি কিল (Kill) ১১ তোমার শোকে রেখে ছিলাম ইয়া লম্বা দাড়ি বাবা সেদিন দেখে আমায় দিল কড়া ঝাড়ি ১২ তোমার মনের বন্দরে, ফেলব আমি নোঙ্গর। ভয় পেয়ে পালালাম, দেখে একটা হাঙ্গর।

১৩ কোন আশাতে মারিলা উড়াল মনে আমার গাঁথিয়া কুড়াল ১৪ তুমি, তুমি, তুমি করে কত কিছু করলাম জ্যৌতিষীর হাত পা কতই না ধরলাম ১৫ চলে গেছ, বেস করেছ ফেরা দরকার নাই আমার জীন করে গেছ পুড়ে কালো ছাই ১৬ অতীত সবই ভুলে গেছি ভুলেছি মান-অভিমান সবচেয়ে বড় কথা এখন তুমিই আমার বর্তমান ১৭ লিখেছি গান, কবিতা তোমার জন্য সবই তা ১৮ আমি তোমার অনেক বড় ফ্যান আমায় তুমি পাত্তা দাও না ক্যান ১৯ এই যে এমন ফাল্গুনে তোমার আশায় সময় কাটে বসে বসে কাল গুনে ২০ তোমার জন্য সর্বনাশ এখন কাটি ঘোড়ার ঘাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.