আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা বলিনি কাউকে - ১ (বৃষ্টি)

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... যেদিন রাতে বৃষ্টি হয় সেদিন কি যে এক আনন্দ নিয়ে বিছানায় যাই ঘুমোতে, বলে বোঝাতে পারব না। বৃষ্টির শব্দ আমাকে যেন ঘুম পাড়ানির গান শুনায়। এমন হয়েছে মাঝ রাতে বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে। ঠোটে এক চিলতে হাসি নিয়ে বৃষ্টির শব্দ গুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়েছি। একদিন রাতে ঝুম বৃষ্টিতে পরিচিত একজনকে জোর করে সাথে নিয়ে বেরিয়েছি।

টানা ঘন্টাখানেক ভিজে ভিজে রাস্তায় হেটেছিলাম। এরপর দিন সে আমাকে ধন্যবাদ দিয়েছিল এই বলে, তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি ছিল গতকাল রাতটি। অনেকদিন গ্রামের বাড়ির বৃষ্টি দেখা হয় না। আগামী বর্ষার অপেক্ষায় আছি। হয়তো আগামি বর্ষায় এর পরের বর্ষার অপেক্ষায় থাকব।

হয়তো কখনোই না..... যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।