আজ সেবা প্রকাশনীর কর্ণধার, বিশিষ্ট লেখক,অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন এর জন্মদিন। যিনি কিনা বাংলাদেশের অধিকাংশ কিশোরের মন কে জাদুকরের মত দখল করে নিয়েছেন তার অনবদ্য সৃষ্টি গুলো দিয়ে। কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্ম গ্রহন করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'।
সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্র কে সৃষ্টি করেন। তাঁর অধিকাংশ উপন্যাস ও গল্প বিদেশী কাহিনীর ছায়া অবলম্বনে রচিত। মাসুদ রানা তাঁর সৃষ্টি করা কাল্পনিক চরিত্র। তাঁর প্রকাশিত তিন গোয়েন্দা, কিশোর ক্লাসিক,রহস্য পত্রিকা ইত্যাদি কিশোরদের মনে জাদুর মত কাজ করে। তাঁর ভাষাশৈলী অসাধারণ রকমে স্বাদু।
মৌলিক রচনাগুলোও চমকপ্রদ। বয়স হয়ে যাওয়ায় এখন তিনি প্রধানত সম্পাদক হিসেবে কাজ করেন, জদিও প্রকাশের ক্ষেত্রে তাঁর নামে প্রকাশিত হয়। এই বিশিষ্ট লেখক ১৯৭৪ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন । এছাড়া পেয়েছেন সিনেমা পত্রিকা ও জহির রায়হান চলচিত্র পুরস্কার। আজ তাঁর জন্মদিনে তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা আর কামনা করি আরও অনেক ভাল ভাল লেখা, অনুবাদ যেন আমরা তাঁর কাছ থেকে পাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।