আমাদের কথা খুঁজে নিন

   

আমি এবং হলুদ জাঙ্গিয়া দেখা

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 সকাল বেলা গেলাম ইন্ডিয়ান এ্যাম্বাসিতে, পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। আমার সামনে এক লোক এসে কাউন্টারের সামনে এসে চিৎকার জুড়ে দিলো, লোকঃ "আফা! আমার ফটকপি করা হয় নাই ফটোকপি করতে হবে। ফটোকপি মেশিন কই" কাউন্টার আফাঃ "আমি কি এখানে একটা ফটোকপি মেশিন নিয়ে বসে আছি ?" লোকঃ "জে নাহ!" কাউ আফাঃ "আমাকে দেখে কি ফটোকপি মেশিন মনে হয়?" লোকঃ "তা হয় নাহ!" কাউ আফাঃ "তবে এখানে অশিক্ষিতের মত চিৎকার জুড়ে দিছেন কেন?" লোকঃ "আসলে বুঝতে পারি নাই, দুঃখিত!" কাউ আফাঃ "ফাজলামো করেন ?" লোকঃ "জে নাহ!" কাউ আফাঃ "জে নাহ মানে! একটা চটকোনা মারবো" লোকটি চলে গেলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। কাউ আফা আমাকে দেখে বলেন, "হাসেন কেনো ? আমাকে দেখে কি জোকার মনে হয়?" আমি একটু ভুরু কুচকে মুখ বাঁকিয়ে বললামঃ "আমি আপনাকে দেখে হাসছি এটা কেন মনে হলো?" কাউ আফাঃ "তবে কি মনে হবে শুনি?" আমিঃ "আমি তো পেছনের লোকটার প্যান্টের চেইন খোলা, হলুদ জাঙ্গিয়া বের হয়ে আছে তাই দেখে হাসছি; আপনি দেখবেন ? দেখলে আপনারও হাসি পাবে! লোকটাকে আবার ডাক দেই?" কাউ আফা স্তম্ভিত, আমি আর বাবা খুশি খুশি কাগজ পত্র জমা দিয়ে অলে এলাম। কাউ আফা নিজেকে খুব বেশি ওভার স্মার্ট ভাবতো, এই ভাবে বোল্ড হয়ে যাবে কখনো চিন্তাই করে নাই - উনার মুখটা দেখে তাই মনে হলো।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।