আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ
এগিয়ে গিয়েও হল্যান্ডের বিদায় নেওয়াটা দুঃখজনক ছিল। তারপর কোয়ার্টার ফাইনালে চেক রিপাব্লিককে হারিয়ে পর্তূগাল খুব শক্ত অবস্থানে চলে যায়। আজকের ম্যাচেও পর্তূগীজরা স্পেনকে পুরো ১২০ মিনিট আটকে রাখে। গোলের বেশী সুযোগ স্প্যানিশরাই পায়। বৃটেনে বিবিসিতে খেলার ধারাভাষ্যকারগণ ৯০ মিনিট মূল খেলায় পর্তূগীজদের প্রশংসা করছিল যে স্প্যানিয়ার্ডদের বেশী সুযোগ দেয়নি।
তারা বুঝিয়েছেন যে পর্তূগীজরা কোনঠাসা করে রেখেছিল। কিন্তু অতিরিক্ত স্পেনের একের পর এক আক্রমণ দেখে এক ধারাভাষ্যকার কিছুটা অবাক হয়ে বলে এই আক্রমণ কেন ভিনসেন্ট ডেলভস্ক মূল ৯০ মিনিটে করাননি। আরেকজন বলেন যে হয়ত ডেলভস্ক চাচ্ছেন না টাইব্রেকারে যেতে। এখানে পর্তূগীজরা খুবই দক্ষ। প্রথম পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে রোনাল্ডোর স্কোয়াড আশা জাগালেও শেষমেশ তারা ৪-২ এ হেরে গেল।
অনেকেই বলে পর্তূগাল শুধু পর্তূগাল নয় এটা ছোট্ট ব্রাজিল, যদিও পর্তূগীজরাই ব্রাজিলকে শাসন করত। আজকেও পর্তূগীজরাই বেশী ফাউল করে খেলে স্পেনের ছন্দ নষ্ট করেছে। ৬ জনের মত পর্তূগীজ খেলোয়াড় হলুদ কার্ড দেখেছে। সে যাই হৌক ছোট ব্রাজিল আউট। তবে পর্তূগালের প্রতিভারে শ্রদ্ধা করি।
বিশেষ করে রোনাল্ডো ও ন্যানি আমার প্রিয় খেলোয়াড়দের তালিকায় আছে। তাদের জন্য সমাবেদনা রইল। আমি স্রেফ ফাউল ও চোরা মার অপছন্দ করি। এই কারণেই ব্রাজিল ও পর্তূগালকে পছন্দ করি না। আর বিশেষ করে ব্রাজিল প্রচন্ড অহংকারী নিজেদের ছাড়া অন্য কাউকে গণায় ধরে না।
এর জন্যই সব সময় ব্রাজিলের পরাজয় কামনা করি।
এবার আমার দল হল ইটালী। আশা করি তারা জার্মানী ও স্পেন উভয়কেই হারিয়ে এবারের ইউরো ২০১২ কাপ জিতে নিবে! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।