আমাদের কথা খুঁজে নিন

   

মন ভিজে যায়

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি তোমার জন্য আজ সারা আকাশ মেঘলা করে বৃষ্টি নামাব অবিরাম বর্ষণে ভিজিয়ে দেব হ্রদয়ের শুকনো প্রান্তর !! তোমার ছোট্র ডিঙ্গিটায় করে আলত হাতে ঢেউ তুলে যেও; আমার অগভীর নদীটায় । আমি শুধু অজস্র জলরাশি দেব । এক এক ফোটা জল আকাশ বেয়ে নামল কদম গাছে মেঘলা মনের উদাস দু'চোখ ডাকল যেন কাছে । আর কেউ নয় তোমায় ভীষন টানছে জলের ধারা একলা আমি কদম হাতে ভিজে পাগল পারা । মাতাল বর্ষণে শুধু তোমাকে ভেজাব বলে, হ্রদয়ে ধারন করেছি একটি আস্ত বর্ষাকাল !! শ্রাবণের ধারায় দু'জন কল্পনায় ভিজেছি বহুবার ।

একবার তবে বাস্তবতার আলোয় হোক বর্ষা বিলাস । দুই জানাল দিয়ে আকাশ ডাকে বৃষ্টি ভেজা প্রান্তরে ফুটবে এবার হাজার কদম তোমার আমার অন্তরে ! শুভ হোক বর্ষা বিলাস । আর সবার হ্রদয় ছেয়ে যাক অজস্র কদমে । ভালবাসা আজ কদম হয়ে যাক । ভিজিয়ে দিক পিপাসিত মন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।