আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই বৎসরের আবর্জনা দুর হয়ে যাক যাক যাক
এসো হে এসো...
চলে গেল আরোও একটি বছর। আগামি কাল নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন একটি সুর্যোদয়, নতুন কিছু প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি ১৪২০।
কিন্তু আদৌ কি এই বছরের "আবর্জনা" তথা চারপাশে জনজীবনে যে অস্থিতিকর পরিস্থিতি ও অশান্তি বিরাজমান তার কি কোন পরিবর্তন হবে? আমার সন্দেহ আছে।
পান্তাভাত আর ইলিশ (যদিও "ইলিশ" নামক মাছটি বড়ই দুর্লভ এ বছর সবার কাছেই, তাও বললাম আর কি) দিয়ে পেট ভরে খেয়ে, শাড়ি আর পান্জাবী পড়ে দোস্তদের নিয়ে আড্ডা মেরে বাঙালিত্ব প্রমান করার যে প্রতিযোগিতা কালকে দেখতে হবে সে ব্যাপারে আমার কোন আপত্তি নেই। বাঙালির নতুন বৈশিষ্ট্য, সকল উৎসব কে "মিনি ভ্যালেন্টাইন ডে" মনে করা তাতেও আমার কোন আপত্তি নেই। আর আমি আপত্তি করলেও বা কি যায় আসে? আমি কোথাকার কে!
তারপরও আমার সখ হয় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা এনাদের যদি দেখতে পারতাম একে অপরকে মুখে তুলে ভাত খাইয়ে দিচ্ছে যেভাবে দুই বোন একজন আরেকজন কে দেয়। এই দৃশ্যটি কি খুবই অসম্ভব?
আমার সখ হয় জামাত শিবির আর হেফাজতে ইসলাম আগামি কাল যেন নিজেদের "সবার আগে আমরা বাঙালি" এটা একবার যেন মনে করে এবং মনে রাখে। তারা যেন নিজের দেশে বাস করে নিজেদের মেহমান মনে করে দেশের উপর যে অত্যাচার চালাচ্ছে তার কারনে সাধারন মানুষ যে দুর্বিসহ জীবন যাপন করছে, তা একটু অনুধাবন করে।
মুছে যাক গ্লানি, মুছে যাক জরা....
আসলেই কি খুব কঠিন আমাদের নিজেদের নেতা ও নেত্রীগন তাদের নিজেদের ভেদাভেদ ভুলে সবাই একযোগে কী করলে দেশের ভাল হয়, দেশের মানুষের ভাল হয় তা একটু চিন্তা করা?? কে গদিতে বসবে এটা নিয়ে কাড়াকাড়ি, কামড়া কামড়ি, হরতাল, মারামারি, কাটাকাটি না করে আমরা সবাই যে বাঙালি, একই মাতৃভুমির সন্তান, এটা মনে করা?
হয়ত খুবই কঠিন, তাও আমি স্বপ্ন দেখি। আর কিছু করার স্বাধীনতা নাই থাকতে পারে আমাদের তথাকথিত "গনতান্ত্রিক" দেশে যেখানে গন ও তন্ত্র, উত্তর ও দক্ষিন মেরুর চেয়েও দুরে সেখানে স্বপ্ন দেখা ছাড়া আমার মত সাধারন মানুষদের আর কিই বা করার আছে।
এত কথা বলতে চাইনি, তাও বলা হয়ে গেল... আমি দুঃখিত কারন আনন্দের, আশার কোন কথা বলতে পারলাম না।
দয়া করে সবাই যেন মনে রাখি "আমরা সবাই বাঙালি"।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
-ডাঃ নাজিয়া হক অনি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।