চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর ATN-CTN এর মাহফুয কাকায় ভালায় ফ্যাসাদে পরেছে। লন্ডনের বক্তব্যের সুত্র ধরে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে র্যাব। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি এটিএন বাংলা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। র্যাবের তদন্ত সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সিলেটবাসীর তীব্র আন্দোলনের মুখে সিলেটবাসী সম্পর্কে করা আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমান। শুক্রবার রাতে এটিএন বাংলা লিমিটেড লেখা প্যাডে তার স্বাক্ষরিত এক বিবৃতিতে মাফফুজুল রহমান বলেন, “গত ৩০ মে লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে সিলেটবাসীদের সম্পর্কে আমার মন্তব্যে কিছু অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি এ ব্যাপারে এরইমধ্যে গভীর দুঃখ প্রকাশ করি। এরপরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। আশা করি সিলেটবাসী বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল বোঝাবুঝির আর কোনো অবকাশ থাকবে না।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।