আমাদের কথা খুঁজে নিন

   

ছোট মরিচের ঝাল বেশি

একজন নির্বোধের বয়ান কিউবি’র ইন্টারনেই লাইনটা অনেকদিন ধরে বন্ধ ছিল টাকা-পয়সার অভাবে। ধার-দেনা করে গেলাম গুলশানের অফিসে। স্যার স্যার করে অস্থির করে ফেলল। কেমন আছি’র জবাবে, জ্বী ভাল আছি বলতে হলো। সে সময় সামনের দেয়ালে চোখ পড়তেই দেখি বিশাকায় এক হাতি কাঠের চেয়ারের উপর চার পা তুলে দাঁড়িয়ে আছে।

সামনে ভয়ংকর সুন্দর মেয়েটা কিন্নর কন্ঠে আমাকে প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু আমার চোখ হাতির দিকে। চোখ নামিয়ে মেয়েটার দিকে তাকালাম। আবারো বিকেলের মরা রোদের মতো চোখ তুলে আমাকে বলল, বলুন আপনাকে কি হেল্প করতে পারি স্যার? ‘ও হ্যাঁ, ম্যাডাম, আমার বর্তমান প্যাকেজটা চেঞ্জ করে ছোট মরিচটা দিন। ’ ‘সরি স্যার, বুঝতে পারলাম না। ’ সুন্দর মেয়েটা অবাক হয়ে বলল।

মুচকি হাসি দিয়ে বলি, ‘আপনার পিছনে দেখেন। ’ আমার কথা শূনে তড়িৎ মাথা ঘূরিয়ে পিছনে তাকালো। ফিরতেও দেরি করল না। আবারো মায়াবী চোখ তুলে তাকিয়ে ইংরেজিতে বলল, ইউ আর কোয়াইট হিমোরিষ্ট. আমাকে মেয়েটা ‘আপনি খুব রসিক’ বলার কারণটা হলো, দেয়ালের হাতির মাথার উপরেই লেখা ছোট মরিচের ঝাল বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।