আমাদের কথা খুঁজে নিন

   

গেম ম্যানিয়াক: ফোরজা মোটরস্পোর্ট ৪: নতুন ট্রেইলার

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে। Forza Motorsport 4 গেমাররা এখন থেকে পোরশে গাড়ির নতুন এক্সপানশন প্যাক পাবেন যা গেমটিকে আরো অনেক বেশী আকর্ষণীয় করে তোলার জন্য তৈরি করা হয়েছে। যোগ করা হচ্ছে ৩০ টি নতুন পোরশে স্পোর্টসকার, ২০ টি নতুন ক্যারিয়ার ইভেন্ট, অনেকগুলো নতুন অ্যচিভমেন্ট এবং আরো অনেক কিছু। Forza Motorsport 4 গেমটি প্রথম থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে মূলত এর বিপুল সংখ্যক গাড়ির সম্ভারের কারণে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে পোরশের মডেল গুলো গেমটির শেষ কয়েকটি ভার্সনে অনুপস্থিত ছিল।

যদিও তা EA games বা ইলেক্ট্রনিক আর্টস গেম নির্মাতা কোম্পানিটির সাথে চুক্তির অংশ ছিল। তবে বর্তমানে ১০ টি চালু গেম নির্মাতা কোম্পানি ইলেক্ট্রনিক আর্টস এর সাথে হ্যান্ডশেক চুক্তির মাধ্যমে পোরশের এই বিশেষ এক্সপানসন প্যাকটি আনলক করতে পেরেছে। যা Forza Motorsport 4 গেমটির জন্য ব্যবহৃত হবে। ১৬০০ এমএস পয়েন্ট ব্যবহার করে এই নতুন প্যাকটি সংগ্রহ করা যাবে। এর সাথে পাওয়া যাবে আরো ৩০ টি নতুন গাড়ি।

একবার পয়েন্ট ব্যবহার করে গাড়িগুলো প্রোফাইলে এ্যাড হয়ে যাবার পরে এগুলো নিয়মিত ভাবে সাধারণ রেস গুলোতে অংশ নিতে থাকবে। উপরের ইউটিউব ভিডিও টাতে নতুন পোরশে মডেলটির আগমন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তথ্যসূত্র সফটপিডিয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।