আমাদের কথা খুঁজে নিন

   

ঐ দূর আকাশের তারার মাঝে খুঁজতে থাকি কোন তারাটা আমার মা..........

"মা" শব্দটা অতি ক্ষুদ্র কিন্তু এর অর্থ অতুলনীয়। যার কোন তুলনা হয়না। সবার সৌভাগ্য হয়না এ নাম টা ডাকা। পৃথিবীতে সবচেয়ে বড় অভাগা সে সন্তান যে মা ডাকতে পারেনি, পারেনি মাকে খুব কাছ থেকে কখনো দেখতে। আর আমি হলাম সে সৌভাগ্যহীন মানুষদের একজন।

মা ছাড়া কি জীবন চলে। হয়তো মা আমার পাশে নেই, কিন্তু প্রতিটি মুহূর্ত সে আছে আমার ছায়া হয়ে। সে ছায়া আমি ছাড়া আর কেউ দেখতে পারেনা। মা কে আমি খুজেঁ পেয়েছি ঐ দূর আকাশের তারার মাঝে। তারাগুলো যখন মিটিমিটি করে, তখন আমা র মনে হয় মা আমাকে বলছে " কি রে বোকা কাঁদছিস্ কেন?মা-র কথা খুব মনে পড়ছে?? মা-তো হারিয়ে যায়নি,দেখছিসনা মা নীল আকাশের তারা হয়ে মিটিমিটি করে জ্বলছি"।

তাই যখন খুব বেশী খারাপ লাগে ঐ দূর আকাশের তারার মাঝে খুঁজতে থাকি কোন তারাটা আমার মা। আমার মনে হয় যে তারাটি সবচেয়ে বেশী মিটি মিটি করে সে তারাটা -ই আমার হারিয়ে যাওয়া মা......  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।