আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে keylogger এর হাত থেকে বাঁচবেন

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। keylogger হল এমন একধরনের software যার সাহায্যে কোন কম্পিউটার এর keypad trace করা যায় । এটি কম্পিউটার এ সরাসরি ইনস্টল নিয়েও কাজ করে । আবার কোন ট্রোজান ভাইরাসের কারণে হিডেন অবস্থায়ও এটি কাজ করতে সক্ষম । keylogger এর প্রধান কাজ হলো কারো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা ।

যেমন - ইমেল আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড ইত্যাদি । আসুন জেনে নিই কিভাবে keylogger এর হাত থেকে রক্ষা পাওয়া যায় । ১। প্রত্যেকের উচিত এন্টিভাইরাস ব্যবহার করা । কিছু কিছু এন্টিভাইরাস আছে যেগুলো keylogger এর হাত থেকে আপনাকে রক্ষা করবে ।

আর এন্টিভাইরাস নিয়মিত আপডেট করবেন । ২। anti keylogger টুলস ব্যবহার করুন । এধরনের টুলস এর মধ্যে Cyberhawk এটা অনেকটা ভালো কাজ করে। anti spy software টাও ভালো কাজ করে ।

৩। আপনার বন্ধুর পিসিতে কী লগার আছে কিনা তা জানবেন কী করে । এটি ব্যাকগ্রাউন্ডে একটিভ অবস্থায় আছে কিনা তা দেখতে পারেন । কিছু কিছু কী লগার এর ক্ষেত্রে এই শর্টকাট গুলো কাজ করে । Ctrl + Alt + X or Ctrl + Alt + Wondows Key + X ৪।

এছাড়াও বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারেন । যেমন - KL-Detector, SnoopFree, PSMAntiKeyLogger ইত্যাদি । এই সফটওয়্যারগুলোও আপনাকে এই ভীতি থেকে রক্ষা করতে পারে । ৫। টাস্ক ম্যানাজার হতেও আপনি কী লগার এর রানিং প্রসেস বন্ধ করতে পারেন ।

৬। ষ্টার্ট মেনুর রান এ msconfig লিখে স্টার্ট আপ কনফিগারেশন থেকে strange or unexpected start-up programs কে অটো স্টার্ট আপ বন্ধ করে দিন । তাহলে হয়তো এ ধরনের ঝামেলা থেকে বাঁচবেন । আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করলাম । আপনারা আরো জানলে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন ।

ধন্যবাদ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।