আমার লেখা পড়ে.................. আমাদের দেশ এখন বিখ্যাত কিসে? নিঃসন্দেহে মন্ত্রী নামের দেবদূতদের মহত কর্মে । বি.এন.পি সরকারের সময় ২/৩ জন মন্ত্রী নিয়ে বিদেশে তদন্ত হয়েছে, হালের আওয়ামী লীগের আবুল হোসেনের কথাতো মহাকাব্য হয়ে গেছে । বিশ্বব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছে । এটা প্রায় নিশ্চিত যে আবুল মিয়া অসৎতা করেছে । তারপরও মন্ত্রীত্ব যায়নি ।
ভাল ভাল । আর তারেক জিয়া ও কোকো নামের দুই মহান সৎ রাজপুত্রের নামে সিঙ্গাপুর বা কানাডার আদালতের তদন্তের কথা বাদই দিলাম । বাবু সুরজ্ঞিতের কথা বললাম না এই কারণে যে পুরো ব্যাপরটা নিয়ে আমার সন্দেহ আছে । যাক সে কথা । বর্তমানে আমাদের দেশ পজিটিভলি পৃথিবী চিনে কি করে? মুহূর্ত চিন্তা করেই বলে দেওয়া যায় আমাদের ক্রিকেট নিয়ে ।
আমাদের তামিম, সাকিবদের দিয়ে ।
আমরা তাদের যে পরিমান ভালবাসি তারা তার চে বেশী আমাদের দিয়েছে । তাদের কারনে আজ সকলের সামনে উদ্ভাসিত আমাদের দেশ প্রেম । পাকিস্তান বাংলাদেশের খেলায় মাত্র ২ রানে হারার পর আবাল বৃদ্ধ সবারই চোখের পানি দেখেছে পৃথিবী । আর এই তামিম,সাকিবকে বাদ দিতে চেয়েছিল লোটাস কামাল ।
তারা যদি বাদ পড়তো তাহলে আমরা নিশ্চয় ২০০ রাণে হারতাম । আর লোটাস কামালের প্রভাবে যে দুজন খেলোয়াড়কে মাঠে নামানো হয়েছিল তারা না থাকলে আমরা হয়তো ৫ উইকেটে জিততাম ।
যাই হোক এখন আসছি বর্তমান জটিলতা প্রসংঙ্গে । পাকিস্তানে আন্র্তজাতিক কোন ক্রিকেট দলই যাচ্ছে না
নিরাপত্তার কারণে । শ্রীলংকার ক্রিকেটারদের উপর জঙ্গী হামলার কারণে এ অবস্থা ।
আর সাধারণ জনগন,পুলিশ এমনকি সেনাবাহিনীও নিয়মিত মারা যাচ্ছে এই জঙ্গী হামলার কারণে । আর পাকিস্তান সেনাবাহিনীতে জঙ্গী আছে তাতো সবারই জানা ।
এর ভিতরেও লোটাস কামালের এত আগ্রহ কেন আমাদের আবেগ, আমাদের পৃথিবীর সামনে গর্বিত করা আমাদের ভালবাসা ক্রিকেট টিম কে পাকিস্তানে পাঠানোর? বাংলাদেশ টিমকে পাকিস্তানে পাঠানো হবে এ কথা শুনেই কোচ পদত্যাগ করেছে। সারাদেশ “না না” করে উঠেছে । তারপরও লোটাস সাহেব তাদের পাঠাবেনই ।
এমনকি খেলোয়াড়রাও যেতে রাজী না । তাদেরকে বেতন কাটাসহ বিভিন্ন ভয় দেখানো হয়েছে। লোটাস কামালযে তাদের প্রাণে মারা হুমকি দেননি তা কি করে সিউর হবো । অনেকে বলছে পাকিস্তানে দল পাঠালে পাকিস্তান বাংলাদেশকে সার্পোট দিবে আইসিসি’র সহ-সভাপতি পদে । এ পদে এবার বসতে চান মহান লোটাস কামাল ।
আমি ভাবছি অন্য একটা বিষয় । লোটাস কামাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বা বাংলাদেশের জামায়তী ইসলামির আন্ডার কাভার এজেন্ট নয়তো ?
* বাংলাদেশ টিম পাকিস্তানে গেল, আর তখন জঙ্গীরা ২/১ জন খেলোয়াড়কে হাইজ্যাক করলো তখন কি হবে।
*পাকিস্তানী গোয়েন্দা সংস্থা যদি বাংলাদেশী ২/১ জন খেলোয়াড়কে হাইজ্যাক করে বলে জঙ্গীরা এ কাজ করেছে তখন কি হবে ? এটা যে জঙ্গীদের কাজ নয় তা প্রমাণ করার বা খেলোয়াড়দের উদ্ধার করার সামর্থ্যকি বাংলাদেশের আছে?
অনেকে মনে হতে পারে উপরের ২টা পয়েন্ট কেন আমি লিখলাম ? এতে পাকিস্তানের স্বার্থ কি?
* জঙ্গী নাম দিয়ে পাকিস্তান খেলোয়াড়দের আটক করে যুদ্ধ অপরাধীদের মুক্তি চাইতে পারে । পাকিস্তানের সাথে, যুদ্ধ আপরাধীদের যে সু-সম্পর্ক তাতো সবাই জানেনই । যুদ্ধ অপরাদের বিচার বানচাল করার জন্য তারাতো চেষ্টা করেই যাচ্ছে ।
* আর খেলোয়াড়রা কেউ কিডন্যাপ হলে তার সাথে সাথেই বর্তমান সরকারের পতন হবে । এটা বোঝার জন্য অনেক মেধার দরকার নেই । বাংলাদেশ হেরে যাওয়ায় জনগনের হাহাকারতো সবাই দেখেছে ।
হাইকোর্টে স্থগিতাদেশের কারণে ৪ সপ্তাহের জন্য আমাদের ক্রিকেট টিম পাকিস্তান যাচ্ছে না । কিন্তু তারপর?!!
বাংলাদেশী গোয়েন্দা সংস্থার উচিত এখনই লোটাস কামালকে জিজ্ঞাসাবাদ করা বা তার বিষয়ে তদন্ত করা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।