আমাদের কথা খুঁজে নিন

   

একে অপরকে আমরা কত টুকু বুঝি?

সামহোয়ার কে ধন্যবাদ একে অপরকে আমরা কত টুকু বুঝি? আমরা কিছু না ভেবেই কমেন্ট করে ফেলি আমরা না বলে আমি বল্লে ভাল হয়। আমি আমার মা বাবা ভাই বোন আত্মিয় স্বজন বন্ধু - বান্ধব এর ব্যাপারে যখন কারো সাথে কথা বলি তখন যা বলি তা সঠিক কিনা বা শত ভাগ বুঝেই বল্লাম কিনা তা তো ভেবে দেখিনা । আল্লাহ পাক দয়া করে স্বাভাবিক মানুষ হিসেবে পাঠিয়েছেন নবী দিয়েছেন, গাইড লাইন দিয়েছেন, গুরূ দিয়েছেন, সৎ সংঘ দিয়েছেন মানে দেয়ার ক্ষেত্রে তিনি অফুরন্ত বেহিসাব নেয়ামতই দিয়েছেন । এখন আমি কতটুকু ভাল হলাম, ভাল থাকলাম, ভাল থাকবো, ভাল করবো এসব ব্যাপারে খেয়াল না করে অপরকে নিয়ে আমি যে সব কথাবার্তা বলি তা কি ঠিক? আমার বিবেক তো এখন বলছে ঠিক না । আমার কি গিবত করার, না জেনে কথা বলার অধিকার কেউ দিয়েছে? তা যদি কেউ না দেয় তবে না বুঝে না অনুভব করে এত ফালতু কাজ কেন করছি এর একটা উত্তর হতে পারে যে আমি আমার সব ব্যপারে খেয়াল রাখি না কথা বলার সময় চিন্তা না করে বলে ফেলি মুখে যা আসে। আমাকে আমার ব্যপারে সচেতন হতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।