জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। আমি গত কয়েকদিন আগে Windows 8 এ Autocad 2007 ইন্সটল সম্পর্কিত একটা সাহায্য প্রার্থনা মূলক পোস্ট দিয়েছিলাম, কাজে লাগানোর মত কোনও ভালো সারা পাইনি। আরও অনেক টেঁকি গুরুদের জিজ্ঞাস করেছি। খুব একটা কাজে আসেনি, আসলে Windows 8 টা নতুন তো, খুব বেশি মানুষ এখনো ব্যবহার করা শুরু করেননি।
তাই হয়তো এই বিষয়টা কারো জানা হয়ে উঠেনি, কিন্তু যে কোনও কারণেই হোক, Windows 8 এবং এর গতি আমার খুব ভালো লেগে গেছে। তাই এর পিছু ছাড়তে পারিনি। মনে হয় কিছুদিনের মধ্যেই Windows এর বেশিরভাগ ইউজার Windows ৪ ব্যবহার করতে যাচ্ছেন, বিষয়টা তখন খুব কাজে আসবে বলেই আমার ধারনা।
এখন সমাধান টা বলি,
১. প্রথমে আপনার কম্পিউটারের Control Panel এ যান।
২. তারপর Programs হয়ে Programs and Features এ যান।
৩. তার পর Turn Windows Feature On or Off এ ক্লিক করলেই একটা সাব মেনু আসবে, সেখানে Windows Features এ .NET Framwork 3.5 (include .NET Framwork 2.0 and 3.0) তে ঠিক দিন।
৪. নিচে ok তে ক্লিক করুন, ৫০ MB এর মতো ফাইল ডাউনলোড হবে, প্রক্রিয়া শেষে Autocad 2007 অথবা .NET Framwork 3.5 riquerd যে কোনও সফটওয়্যার Install করুন, দেখুন ম্যাজিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।