পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন একজন মায়ের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তার সন্তান যেন ভাল থাকে। একটি শিশুকে বড় করে তুলতে মায়ের যে কষ্ট সহ্য করতে হয় তার কোনও ব্যাখ্যা নেই। মানবশিশু খুবই অসহায় হয়ে জন্ম নেয়। একটি ইতর প্রাণীর ক্ষেত্রে তা হয় না। গরু যখন শিশু ভূমিষ্ঠ করে, সেটি মাটিতে পড়ার খানিক সময় পরই তিড়িং বিড়িং লাফাতে শুরু করে।
মানুষের শিশুর ক্ষেত্রে হয় উল্টো। অসহায়ত্বের চিৎকার সে ছড়িয়ে দেয় দিব্দিদিক। ছেলে বড় হবে, নিজের জন্য, দেশের জন্য সে কাজ করবে এইইতো সব মায়ের চাওয়া থাকে। দিলীপেরও ছিল। দিলীপ অনার্স শেষ করেছে।
ফলাফল প্রকাশিত হলেই সে দেশ ও দশের সেবায়, মায়ের স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করবে। সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে। সবাই জানে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টিতে পড়া কতটা অভিশাপের মতো। কিন্তু দিলীপের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমাদের দেশে বহু লোক আছেন যারা প্রচুর পরিমাণে মদ্যপাণ করে শখে কিডনি ড্যামেজ করছেন।
বহু টাকা লোক ঠকিয়ে নিয়ে যাচ্ছে কূটব্যবসায়ীরা। আমরা ১৬ কোটি লোক কি একজন মানুষকে বাঁচাতে পারব না? যদি ১৫ লক্ষ মানুষ ১ টাকা করে দেই ছেলেটা বেঁচে যাবে। মাত্র ১ টাকার জন্য আমরা ছেলেটাকে মরতে দেব? বিস্তারিত জানার জন্য Click This Link মাফ চেয়ে নিচ্ছি লিঙ্ক শেয়ারের জন্য। আমার হার্ট দুর্বল, তাই বলে ব্লগে এইসব দুর্বলতা ছড়ানো অনুচিৎ কর্ম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।