আমাদের কথা খুঁজে নিন

   

"মন পদক ২০১২" ঃ ঘোষনা করা হলো

পুরান আমি নব ভাবনায় বিভোর.. রাস্তার অবস্থা খুব বেশী খারাপ । মাটির পাহাড়ী রাস্তা । বৃষ্টি হলে এই রাস্তার কি অবস্থা হবে ভেবেই আতংক লাগছে । মটর বাইক নিয়ে রওনা দিলাম । উদ্দেশ্য মন থেকে শ্রদ্ধা করা যায় এমন কাউ কে আমার মন থেকে একটা মন পদক দেওয়া যায় কিনা !! মন পদক আমার প্রতিকি একটা পদক যা আমি সেই সব মানুষকে দেই যাদের নিস্বার্থ কোন কাজ , কোন দেশ প্রেমের অবদান তার কাছে ঋনি করে ।

হ্যা , তাই আমি এখন খাগড়াছড়ির পানছড়ি থেকে আরও অনেক গহিনে পাহাড়ি এক প্রামাইরী স্কুলের প্রধান শিক্ষক মিলন এর সাথে দেখা করব বলে । হুমায়ুন কবির মিলন । বাংলাদেশের মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থায় এইসব মানুষ রা আমাদের উপজাতী বাংলাদেশের নাগরিক দের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে । খুব সম্মান হচ্ছিলো যখন সেই দুর্গম রাস্তা দিয়ে তাঁর স্কুলের দিকে আগিয়ে যাচ্ছিলাম । পাহাড়ী মাইচছড়ি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক তিনি ।

হুমায়ুন কবির মিলন মাইচছড়ি পানছড়ি উপজেলা থেকে আরও ১৩/১৪ কিমি পাহাড়ী পথের পরে এক উপজাতি গ্রাম । অনেক নাগরকি সুবিধা ওখানে কল্পনা করা যায় না । ভাবাই যায় না জীবন কতটা কঠিন হতে পারে । একটা ম্যাচবক্স কত দুর্লভ বস্তু ওখানে পৌছে বুঝেছিলাম । সেই অজপাড়া গায়ে জ্ঞানের আলো পৌছে দিছেন মিলন ।

সেদিন ছিলো ২৬ মার্চ । স্বাধীনতা দিবসের সেই ছুটির দিনে তিনি তার স্কুলে আয়োজন করেছেন বিভিন্ন প্রতিযোগিতার । পাহাড়িরাও জানুক আমাদের ১৯৭১ এর সেই গৌরভপুর্ন ইতিহাস , হয়তো তার মনের মধ্যে তাই লুকিয়ে । জিজ্ঞেস করলাম পুরস্কার দিলেন কি বাচ্চাগুলোকে । হেসে উত্তর " খাতা , পেন্সিল, কলম এইসব আর কি, এগুলো তো খুব দূর থেকে তাদের কিনতে হয় " কি বা করার আছে আমার , ফিরতি পথে বলে এলাম আপনাদের নিরন্তন চেষ্টায় বাংলাদেশ এগুচ্ছে , তাই আপনার জন্য আমার স্বাধীনতা দিবসে "মন পদক " দিলাম , যার অর্থমান অমুল্য ।

বুকে অনেক আশা নিয়ে ফেরত এলাম আমি .। । । বাংলাদেশের বিজয়ধ্বনি পৌছে যাক বিশ্বের প্রতিটি কোণায় .। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।