আমি আমাকে নিয়েই তো এখনও বেচে আছি । একদিনআমাকে নিয়েই চলে যাব । সেদিন খুঁজলেও আর পাবি না..........আমার ভার্চুয়াল ফ্যাক্টরিতে স্বাগতম । আমার মন খারাপের সময়টা এখানে আর ফেসবুকে কাটে । মাঝে মাঝে দু একটা লেখা তৈরি করতে ইচ্ছা হলে চলে আসি এখানে ।
https://www.facebo "আজকের আকাশের চাদটা খুব সুন্দর তাই না ?"
আমি কোন জবাব দিলাম না ।
তুমি ফিরে দেখলে আমার দিকে ।
নীল রং শাড়ি আর ঐ শুভ্র কোমল চাদরে তোমাকে অসাধারন লাগছিলো । তোমার কপালে নীল রংয়ের একটা টিপ ।
আবারও তোমার একই প্রশ্ন ।
আদুরে গলার ঐ কোমল অভিব্যক্তি ভাষায় প্রকাশ করা সম্ভব না । আমি এবারও কোন জবাব দিলাম না ।
তুমি যেনো একটু রাগ করলে । মুখটা ঘুড়িয়ে আবার জোত্স্না দেখতে লাগলে ।
আর আমি তোমার এই শিশু সুলভ আচরনে স্মিত হাসি হাসলাম ।
অবাক হয়ে চেয়ে রইলাম তোমার দিকে । এ যেন জোত্সা রাতে মাটিতে নেমে আসা এক পরী ।
হটাত্ই তুমি উঠে দাড়ালে । হাটতে লাগলে , আর আমি হ্যাবলার মতো বসেই রইলাম । চরম বিরক্তি নিয়ে আমার দিকে তাকালে তুমি ।
তারপর রেম্প মডেলদের মতো ট্রেন ছুটে যাওয়ার ভয়ে মানুষ যেভাবে তাড়াহুড়া করে হাটে , ঠিক সেভাবে হন হন করে হেটে আসলে আমার দিকে ।
আমি মুগ্ধ দৃষ্টিতে দেখছি তোমাকে । তোমার এই হটাত্ পরিবর্তনটাও চমত্কার লাগছে আমার ।
কাছাকাছি এসে বললে "তোমার মত অপদার্থ তো জীবনে দেখি নাই ! ! আমি হাটতে হাটতে এতদূরে গেলাম ! আর তোমার একটুও বিকার নাই ! কেমন প্রেমিক তুমি ?যদি কেউ আমাকে নিয়ে যেতো?"
এবার আর শত চেষ্টা করেও হাসি থামাতে পারলাম না । প্রান খুলে হেসে নিলাম তোমার কথা শুনে ।
হাসতে হাসতে বললাম "এরকম পেঁচা মুখো পেত্নিকে কে নিয়ে যাবে ? হাজার হোক কিডন্যাপার ও মানুষ তারও তো জানের ভয় আছে । "
তুমি এবার ভীষন রেগে গেলে ।
এক ঝটকায় ঘুড়ে নদীর বালুচর দিয়ে হেটে চলে যেতে লাগলে ।
এবার আমার টনক নড়লো । দৌড়ে গেলাম তোমার কাছে ।
ওমা ! !
এতো রাগ তোমার !
আমাকে কাছে ঘেষতেই দিচ্ছোনা । কিছুক্ষন একটু অবাক হয়ে ভাবলাম এটা কি তোমার রাগ ? নাকি আমার সাথে পেরে উঠছো না দেখে কৃত্রিম রাগের একটা খোলস মাত্র ! !
তোমাকে বললাম "ও মা ! আমার সপ্নে দেখা রাজকন্যা দেখি রাগও করে । দেখি তো রাগলে রাজকন্যা কে কেমন লাগে !"
তুমি মুখ তুলে আমার দিকে চাইলে । তোমার চোখের কোনেপানির কণা চিকচিক করছে ।
বুকের ভিতরে হটাত্ যেন গভীর শূন্যতার আভাস পেলাম।
ইস্ ! !
একটু বেশিই দুষ্টামি হয়ে গেছে । আজকের রাতে তোমার হাসি মাখা মুখটা দেখতে চেয়েছিলাম আমি ! তোমার মুখটা দু হাতে ধরলাম । জানো তোমাকে কি নিষ্পাপ লাগছিলো ?
তোমার ঐ অশ্রুসিক্ত চোখের দিকে চেয়ে বুকটা ফেটে যাচ্ছিলো । কষ্টগুলো জেনো দলা পাকিয়ে গলা দিয়ে উঠে আসতে চাইছিলো ।
তোমার অশ্রুমাখা মুখে হাসি ফুটলো অবশেষে ।
মনের ক্যানভাসে তোমার ঐ সুন্দর অভিব্যাক্তি একে নিলাম ।
আকাশে সেদিন চাঁদ ছিল । তবে পূর্নতা পায়নি । পিত্জার এক চতুর্থাংশ কামড়ে খেয়ে নিলে যেমনটা লাগে , চাঁদটাকে ঠিক তেমনই লাগছিলো । তোমার হাত ছিল আমার হাতে ।
শক্ত করে ধরে রেখেছিলাম । অনেক শক্ত করে । হারিয়ে যাবার ভয় ছিল না । মুচকি হাসি ছড়িয়ে পরেছিলো আমার মুখে ।
পরদিন থেকেই তোমাকে এড়িয়ে চলার মিশনে নেমে পরলাম ।
প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে বাধ্য করবো আমাকে ঘৃণা করতে ।
আজ আমি সফল । আমি সব কিছুতেই সফল । আমি কাজী নজরুলের সেই দুঃসাহসি দুরন্ত পথিক । হার মানিনি কখনো ।
কখনো হেরে যাওয়ার কথা ভাবতেই পারিনি ।
অথচ নিয়তির কাছেই আজ আমাকে এভাবে হেরে যেতে হল।
তোমাকে কখনো বলিনি । কখনো তুমি জানবে না । তোমাকে কষ্ট দিতে চাইনি , জানি তুমি যথেষ্ঠ কষ্ট পেয়েছো আমার আচরনে তবুও দীর্ঘমেয়াদি কষ্টের চেয়ে ক্ষনস্থায়ী কষ্টটাই অধিক শ্রেয় ।
আমি হেরে গেছি রাজকন্যা । নিয়তি আমাকে তোমাকে জিততে দেয়নি । জীবন খেলার মাঝখানেই ক্যানসার নামক লাল কার্ড দেখিয়ে খেলার মাঠ থেকে বহিস্কার করেছে ।
তবুও আমি জয়ী । কেননা তুমিতো আমারই আছো ।
হয়তো বা শরীরে নেই , তাতে কি ?
তুমি তো আছো আমার হৃদয়ের ক্যানভাসে , স্মৃতির সোনালী পাতায় । আজ এতো দিন পরে হটাত্ souls এর একটা গান খুব মনে পরছে , আমার অনেক প্রিয় । এখন যখন হটাত্ তোমায় মনে পরে যায় , নিজের অজান্তেই মুখ দিয়ে চলে আসে . . . .
"কেনো এই নিসঙ্গতা , কেনো এই মৌনতা ,
আমাকে ঘিরে . . .
কেও না জানুক কার কারনে ,
কেও না জানুক কার স্মরনে ,
কোন পিছুটানে . .
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে ।
নিয়মে . . . . . ."
গানটার কথাগুলোর সাথে আমার জীবনের কি অদ্ভুত মিল তাই না ?
হয়তো আর কখনো দেখা হবে না তোমার আমার । হয়তো কখনো তুমি আর ভাববে না আমাকে নিয়ে ।
গৌধূলি লগনে হয়তো আর হাতে হাত ধরে দেখা হবে না সূর্যাস্তের সপ্নিল অববয় । কিংবা জোত্স্নার দুধে ধোয়া পরিবেশ ।
কিন্তু তারপরও তোমাকেই আমি ভালবাসি । সবার সব চাওয়া এক জনমে পূরন হয় না ।
সে জন্যই হয়তো আমার চাওয়া টুকু অপূর্নই রয়ে গেলো ।
নিয়তি চায়নি তোমার আমার মিলন । সব কিছু মেনে নিয়ে আজ আমি একা । তোমাকে ছাড়া আমার এই পৃথিবী নিঃসঙ্গ এক পথ । আর আমি হলাম সেই নিঃসঙ্গ পথের পথিক ।
আজ থেকে আমার তোমার পথ আলাদা হয়ে গেছে ।
কষ্ট পাচ্ছ রাজকণ্যা ? ছিঃ কষ্ট পেয়ো না । আগের জনম তোমার জন্য অপেক্ষা করে বৃথা গিয়েছিলো । এই জনমটাও না হয় তোমার বাসনায় কাটিয়ে দিলাম ।
হয়তো যখন আমার কথা অনেক পরবে মনে তখন সশরীরে কাছে আসতে পারবো না । তবে তোমার আশে পাশে ছায়া হয়ে থাকবো ঠিকই ।
নিকষ কালো ছায়া । নিকষ কালো. . . . .
"পথটা যেথায় হয়েছে শেষ , সময় যেথায় স্থির , জীবন যেথায় ধ্রুবক আর হার মেনে নেয় বীর ।
সেথায় আমার পথের শুরু , সেথায় আমার বাস , সেথায় আমার পথচলা আর জীবন সেথায় প্রাস ।
হার মানি নি , দুঃখ বুকে চাপা দিয়েছি আমি , সুখের খোঁজে ত্যাগ করেছি অনেক কিছুই দামী ।
জীবন আমার কাঁটা ভরা , বিবর্ন এক ছবি , যেখায় গেলে ছন্দ হারায় সৃষ্টিশীল সব কবি ।
জীবন নামক পাঠশালাতে গিলছি ভুল আর সঠিক , বিদ্যা গিলে ক্লান্ত আমি নিঃসঙ্গ পথের পথিক । " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।