আমাদের কথা খুঁজে নিন

   

মনে রেখো

শৃঙ্খলিত মানুষ হতে চাই, দেশকে ভালবাসতে চাই। (১২ ফেব্রুয়ারী ১৯৯৬ সালে লেখা এ কবিতাটি নোট বুকের পাতার ভাজে অলস পড়েছিল এতদিন, আজ সবার জন্য উম্মুক্ত করে দিলাম। এবং এটাই আমার ১ম পোষ্ট- ) মনে রখো মনে রেখো, তুমি আমায় মনে রেখো বৈশাখীর তান্ডব ঝড়ে যখন তুমি বেদিশা, তখনো আমায় মনে রেখো। জৈষ্ঠ্যের গরমের দুপুরে উনুনের পাড়ে রান্নায় ব্যস্ত তুমি যখন ঘেমে একাকার তখনো আমায় মনে রেখো। আষাঢের রিমিঝিমি বৃষ্টিতে টিনের চালের নীচে যখন তুমি নিজের মাঝে হারিয়ে যাবে তখনো আমায় আমায় মনে রেখো।

শ্রাবনের বর্ষার মুখরিত দুপুরে যখন তুমি লাউয়ের খিশ্শা রান্নায় মন দেবে, তখনো আমায় মনে রখো। শরতের নির্জন অলস দুপুরে যখন তুমি বড় একা তখনো আমায় মনে রেখো। হেমন্তের কোলাহল মুখর গোধুলীতেও তুমি আমায় মনে রেখো। শীতের গভীর রাতে নিজেকে লেপের নীচে লুকিয়ে রাখতে যখন ভীষন ভাল লাগবে, তখনো আমায় মনে রেখো। বসন্তের জ্যোসনা রাতে ফুলের মাতাল হাওয়ায় যখন তোমার মন আনচান তখনো আমায় মনে রেখো।

আমার ভালবাসার দাবী আমায় মনে রেখো, জীবনের শেষক্ষণ পর্যন্ত তুমি আমায় মনে রেখো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।