ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো পৃথিবী তোমাকে কিছুই দিবেনা, করবে শুধু নিস্ব, কিছু প্রকৃতি দিবে কিছু নদী-নালা দিবে বিশাল শূন্যতা ভরা জলাশয় দিবে দিবে কিছু হাহাকার, আর অসীম মরুভূমি দিয়ে বলবে তোমায় খুঁজে নিতে, তুমি বরং আমার কাছে এসো, পৃথিবী তোমাকে কিছুই দিবেনা, বুক ভরা কিছু সমুদ্র দিবে পাতালের মতো গভীরতা দিবে প্রাচীন পাথরের মতো চাঁপা দীর্ঘশ্বাস দিবে কষ্টের সমান কিছু পর্বত দিবে দু'চোখে পাহাড়ী ঝর্ণা দিবে তোমার আকাশ কালো করে দিবে আর প্লাবনের মতো বৃষ্টি দিবে,সাথে বজ্রপাত , তুমি বরং আমার কাছে এসো, পৃথিবী তোমাকে কিছুই দিবেনা, আমি তোমায় দিবো আশা, আর দিবো,মুঠোয় মুঠোয় রঙধনুর মতো রঙিন ভালোবাসা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।