আমাদের কথা খুঁজে নিন

   

রান যোগ করার সিদ্ধান্ত এলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বিবেচিত হবে।

নিম্নের লিঙ্কে এই তথ্য পেলাম। এরভিত্তি বা সাধারণত : এক্ষেত্রে কি হয় যদি কাউরো জানা থাকে প্লিজ। এশিয়া কাপের ফাইনাল খেলায় পাকিস্তানকে পাঁচ রান জরিমানার আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের ক্রিকেট পরিচালন কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ শনিবার রাতে আইসিসি ও এসিসিতে এ আবেদন জানানো হয়েছে। আবেদন বিবেচনায় নিয়ে জরিমানা হিসাবে পাকিস্তানের পাঁচ রান কাটা বা বাংলাদেশ দলের স্কোরে পাঁচ রান যোগ করার সিদ্ধান্ত এলে বাংলাদেশ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বিবেচিত হবে।

বিসিবি কর্মকর্তা এনায়েত বলেন, “এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে শনিবার এক বৈঠকে আবেদন জানানো হয়। ” এসিসিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন বিসিবি-প্রধান আ হ ম মুস্তফা কামাল। আর এ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক। বৃহস্পতিবারের ফাইনাল খেলায় শেষ ওভারে ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে পাকিস্তানি বোলার আইজাজ চীমা ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছেন- এ অভিযোগে পাকিস্তানের স্কোর থেকে পাঁচ রান কেটে নিতে আইসিসি ও এসিসিতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনায়েত হোসেন বলেন, “ওই খেলায় চীমাকে আম্পায়ার সতর্ক করলেও বাংলাদেশ তাতে সন্তুষ্ট নয়।

” শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে বাংলাদেশকে দুই রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ওই ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান করেছিল ২৩৬ রান। জবাবে বাংলাদেশ ৫০ ওভারে করে ২৩৪ রান। পাকিস্তানের পাঁচ রান কমানো হলে তাদের স্কোর দাঁড়াবে ২৩১। আর বাংলাদেশ পাঁচ রান পেলে স্কোর দাঁড়াবে ২৩৯।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্লেয়িং কন্ডিশনের ৩৭ ধারায় এ আবেদন জানিয়েছে বাংলাদেশ। Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।