এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
তীব্র ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ৭.২। কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া অঞ্চলে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বেলা ১টা ৪২ নাগাদ কম্পন অনুভূত হয়।
তীব্র এই ভূমিকম্পের পর এরই মধ্যে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎস ছিল ভূপৃষ্ঠের ৩৬ মাইল বা ৫৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প শুরু হতেই হাজারের সংখ্যায় মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। যদিও স্থানীয় আবহাওয়া দফতরের মতে, “ভূমিকম্পটি স্থলে হওয়ায় সুনামির কোনও সম্ভাবনা নেই।
”
খবরঃ সায়েন্সটেক24.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।