আমাদের কথা খুঁজে নিন

   

" তুমি ভালো আর সুখে থেকো"

তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে ভালোবাসা শব্দটাই অদ্ভুত ..এর চাইতে বেশী অদ্ভুত ভালোবাসার মানুষ... যেমন তুমি .. যদি কষ্টই দেবে তবে সেদিন ভালোবাসার স্বপ্ন কেন দেখালে..তবু ও জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি আমাকে ছাড়া .. নিশ্চয়ই ভালোই আছ .. হয়তো এখন আর মনেই পড়ে না আমাকে .... আজ!!! বুঝাতে পারবো না কি পেয়েছি তোমায় ভালবেসে ..... তবু ও চাই সারাজীবন তুমি ভালো আর সুখে থেকো ,,,, আমার ভালোবাসা সব সময় তোমার পাশে থাকবে ! একজন মানুষ কে ভুলে যাওয়া কি এতটা সোজা ?? সত্যি করে বলতো , আমাকে ভুলে থাকতে পারবে তুমি ?? যখন খুব মন খারাপ হবে তোমার , তখন কি মনে পরবেনা আমার কথা ?? হয়তো পরবেনা কারণ তোমার মনের মতো একজন কে খুজে নেবে তো তাই .. তোমার কতটা আপন ছিলাম আজ তুমি ভুলে গেছ ,,কিন্তু আমি তো ভুলতে পারবনা তাই তোমার দেয়া কষ্টগুলো স্বযতনে বুকে ধরে রাখব. .. তবু ও তুমি ভালো আর সুখে থেকো !!! ভালবাসার মানুষটা কে কি পরিবর্তন করা যায়.. পারবে তুমি অন্য কাউকে আমার মত করে ভালবাসতে ….সেই আগের মত করে ভালবাসতে ..আমি তো পারব না কোনদিনই অন্য কাউকে এতটা ভালবাসতে.. চাই না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালবাসতে ... তুমি আবার ফিরে আসবে আমার কাছে !!!! তবু ও বলবো তুমি ভালো থেকো সব সময় ... ভালোই তো ছিলাম আমি.. সুখ আনন্দেই তো কাটছিল আমার দিন গুলো .ক্ষনিকের জন্য কেন এলে আমার জীবনে …..!! কেন নষ্ট করলে আমার সুখ আর আনন্দটা কে !! কি অন্যায় ছিলো আমার... যদি কোন অন্যায় করেই থাকি তবে সেটা তোমায় ভালোবেসে ছিলাম... আজ অনেকদিন হয়েছে তুমি আমার পাশে নেই।!! পুরানো সেই দিনের কথা মনে পরে তোমার ?? হয়তো পরে না !! জানিনা কতটা মনে পড়ে আমাকে তোমার কিন্তু আমার মনে পড়ে প্রতিমূহুর্তে ….. আজ আমার কষ্ট… শুধু কষ্ট…. যারা ভালবাসাকে শ্রদ্ধা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায়না!!!আর যারা মনে করে ভালোবাসা হচ্ছে টাইম পাস তারা সত্যিকারের ভালোবাসা পায়, কিন্তু তারা সেটা শ্রদ্ধা করেনা!!!আজব হলেও সত্য !!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।