আমার বোন ফেলানীর রক্তের দাগ এখনো শুকায় নাই । আমার ভাইয়ের লাশ নিয়ে ওই কুত্তাগুলো হলি খেলে।
তোরা ভুলে গেছিস আবার মনে করিয়ে দিচ্ছি
বাংলানিউজ জানায়, গত শুক্রবার ভোর সোয়া ৬টায় গুলিবিদ্ধ হওয়ার পরও আধা ঘণ্টা ধরে ‘পানি পানি’ বলে চিৎকার করতে থাকে ফেলানী। এরপর সকাল পৌনে ৭টার দিকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। কারণ এরপর আর বেঁচে ছিল না সে।
এলাকাবাসী জানান, এ দিন সন্ধ্যায় তার বিয়ে অনুষ্ঠানের কথা ছিল। আর এ উপলক্ষেই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাড়ি ফিরছিল বাবার সাথে। কিন্তু সে ফেরা আর সম্পূর্ণ হয়নি ফেলানীর। সাড়ে চার ঘণ্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকার পর বেলা পৌনে ১১টায় লাশ নামায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি’র ফুলবাড়ী কোম্পানি নায়েব সুবেদার আব্দুল জব্বার জানান, মই বেয়ে কাঁটাতার পার হতে গিয়ে ফেলানী গুলিবিদ্ধ হয়।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি পত্র বিএসএফ’র কাছে পাঠানোর পর গতকাল সকাল ৯টায় লাশ ফেরত দেয়ার সময় নির্ধারিত হয়। তবে শেষ পর্যন্ত বিএসএফ’র পক্ষ থেকে দুপুর ১২টায় লাশ হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম সরকার বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে লাশ গ্রহণের পর বেলা ২টায় সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
ফেলানীরে তোর আত্মার কাছে ক্ষমা চাচ্ছি, তোর এই ভাইদের শক্তি সাহস নাই নাইলে তোর খুনের বিচার তার করতো।
পোষ্ট শেষ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।