আমাদের কথা খুঁজে নিন

   

চলন বিলের বুকে

কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে।ভ্রমণ আমার ভাল লাগে্‌ তাই সবার মাঝে তা জানাতে চাই।সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ চলন বিলের বুকের মাঝে উঠছে বাড়ী ঘর বিলের পানি শুকিয়ে গেছে মাছ হয়েছে পর। পিচ ঢালা রাস্তা গেছে বিলের উপর দিয়ে মাঠে মাঠে ফসল ফলে সেচের পানি নিয়ে । ধান গম ভুট্টা ভরা ফসল নিয়ে মাঠ আরও অনেক গাছের মাঝে নেই যে কোনও ঘাট । রাস্তাটার দুপাশ জুড়ে পাচ্ছে গাছের ছায়া পথিক হৃদয় জুড়ায় তখন ছড়িয়ে আরও মায়া । বর্ষা কালে বিলের পানি অথই জলের খেলা গ্রামগুলো সব ভাসছে যেন হাওয়া জলের মেলা। চাঁদনি রাতে চলনবিলে জোছনা ঝরা ঢেউ জুড়ায় সবার দু চোখ তখন দেখেছ কি কেউ ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।