আমাদের কথা খুঁজে নিন

   

~~~ বৈজ্ঞানিক গবেষণায় প্রাপ্ত মানব দেহের জন্য সেক্সের ১৮ টি উপকারী দিক । ( ২১+ ) ~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) বিভিন্ন গবেষণায় দেখা গেছে , সেক্স মানে শুধুমাত্র সাময়িক শারীরিক বিনোদন আর হরমোনাল ডিসচার্জ কিংবা রি-প্রোডাকশন’ই নয় । বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন , সেক্স আমাদের স্বাস্থ্যের জন্য ১৮ টি উপকারী ভূমিকা পালন করে । সক্রিয় সেক্সের অভাব যেমন আমাদের শরীরের জন্য নেতিবাচক হতে পারে তেমনি অতিমাত্রায় সেক্সও দেহের জন্য ক্ষতিকর হতে পারে । সপ্তাহে তিনবারের বেশী সেক্স শরীরের অনাক্রম্য দৈহিক গঠনতন্ত্র দুর্বল করে দিতে পারে , বিভিন্ন সংক্রামণ সহজতর করতে পারে । ১) সেক্স নিশ্চিতভাবেই আমাদের আবেগ ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্যকে প্রভাবিত করে ।

গবেষণায় দেখা গেছে , সেক্সের পরে আমাদের মস্তিষ্ক endorphins নিঃসরণ করে যা সাধারণ মানসিক চাপ , ডিপ্রেশন কমিয়ে অবসাদ এবং ক্লান্তি দূর করে । ২) সেক্স মহিলাদের বিউটি ট্রিটমেন্ট হিসেবেও কাজ করে , সেক্সকালীন সময়ে একজন মহিলার শরীর ইস্ট্রজেনের মাত্রা দ্বিগুণ হয় যা তার চুল উজ্জ্বল করে তোলে এবং ত্বক নরম করতে সাহায্য করে । ৩)Queens University in Belfast, Ireland এর ১০০০ পুরুষের মাঝে ১০ বছরব্যাপী এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সেক্স করে থাকেন তাদের লাইফস্প্যান বেশী হয়ে থাকে । আরও দেখা যায় যে যারা নিয়মিত তারা অনিয়মিতদের তুলনায় অর্ধেক মৃত্যুহার ঝুঁকিতে থাকেন । ধারনা করা হয় এটা ঘটে থাকে সেক্সের পরে আমাদের শরীরে প্রতিস্থাপিত plummeting স্ট্রেস হরমোন এবং প্রতিক্রিয়ার ফলে ।

৪) সেক্সের সময় ঘামের ফলে তা লোমকূপগুলো পরিষ্কার করে যা আমাদের ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের প্রদাহজনিত ঝুকি কমায় । ৫) সেক্স আমাদের ওজন কমাতে সাহায্য করে । মাত্র ২০ মিনিটের সাপ্তাহিক সেক্স বাৎসরিক প্রায় ৭,৫০০ ক্যালরি বার্ন করে যা ১২০ কিলোমিটার ( ৭৪৫ মাইল ) দৌড়ানোর সমান । অথবা একটি ভালো সেশন প্রায় ২০০ ক্যালরি বার্ন করে যা ১৫ মিনিট ট্রেডমিল চালানোর সমান কাজ করে থাকে । ৬) সেশনের সময় আমাদের শরীরের মাংসপেশির সংকোচন ও প্রসারন করে মাংসপেশির তন্তুগুলোর উন্নয়নে সাহায্য করে কর্মক্ষমতা বৃদ্ধি করে , যা আমরা ব্যায়ামের ফলেও পেতে পারি ।

কিন্তু নিঃসন্দেহে সেশন ব্যায়ামের তুলনায় অনেক বেশী আনন্দায়ক ! ৭) সক্রিয় সেক্সলাইফ আপনাকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণীয় করে তোলে । হাই সেক্সচুয়াল একটিভিটি আপনার দেহ থেকে pheromones নামক একধরনের কেমিক্যাল নিঃসরণ করে যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে থাকে । ৮) সেক্স আমাদের ইন্দ্রিয়গত অনুভূতির বৃদ্ধি ঘটায় , বিশেষ করে ঘ্রাণের অনুভিতি । হরমোনাল ডিসচার্জ এর পরে আমাদের শরীরে প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের স্টেম সেলকে আমাদের অলফ্যাক্টরি বাল্বে আরও বেশী নিউরন তৈরি করতে নির্দেশ দেয় , এর ফলেই একজন মানুষের শ্রবণ ক্ষমতা অনেক বেশী বৃদ্ধি পায় । ৯) সেক্স সাধারণ পেইন কিলারের চেয়ে ১০ গুণ বেশী কার্যকরী ।

হরমোনাল ডিসচার্জ এর ঠিক আগ মুহূর্তে oxytocin হরমোনের লেভেল স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ গুণ বেশী বৃদ্ধি পায় । যার ফলে ব্যাপক পরিমান endorphins নিঃসরিত হয় । যা কোন পার্শ্বপ্রতিক্রিয়া ব্যাতিতই সাধারণ ব্যাথা থেকে শুরু করে মাথাব্যাথা , বাত এমনকি মাইগ্রেনের প্রশমন করে থাকে । সেশনের সময় আমাদের মস্তিষ্কের রক্তনালীগুলোতে রক্তচাপ কমে যায় ,যা মাইগ্রেনের ব্যাথা প্রশমিত করতে পারে । সুতরাং দেখাই যাচ্ছে , মাথাব্যাথা সেক্সের জন্য অন্তরায় নয় বরং উপযুক্ত একটি কারণ বটে ! ১০) সঙ্গীকে বেশি বেশী চুম্বন করুন ! এতে দাঁতের ডাক্তারের কাছে কম যাওয়া হবে এবং মানিব্যাগের সাশ্রয়ও হবে ।

চুম্বন স্যাল্ভেশন প্রক্রিয়ায় আপনার দাঁতের থেকে যাওয়া খাদ্য কণা দূরীভূত করে । তবে সবচে’ গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে , এর ফলে আপনার মুখাভ্যান্তরের এসিডিটির পরিমান হ্রাস পায় যেটি মূলত দাঁত ক্ষয়ের প্রধান কারণ । ১১) একটি ভালো সেক্স সেশন শক্ত নাকের বিরুদ্ধে একপ্রকার প্রাকৃতিক antihistaminic এর মত কাজ করে যা হাঁপানি এবং উচ্চ তাপমাত্রার জ্বর প্রতিকারে সাহায্য করে থাকে । ১২) নিয়মিত সেক্স আমাদের দেহে cholesterol এর মাত্রা কমিয়ে good cholesterol এবং bad cholesterol এর মধ্যে এক প্রকারের ভারসাম্য তৈরি করে । ১৩) সেক্স সময়কালীন বিভিন্ন হরমোনের নিঃসরণ পুরুষ এবং নারী উভয়ের জন্যই উপকারী ।

নারীদের ক্ষেত্রে estrogen তাদের হৃদপিণ্ডকে নিরাপত্তা প্রদান করে থাকে কিন্তু দীর্ঘমেয়াদী ফলাফলে দেখা গেছে যে তা Alzheimer ও osteoporosis রোগের বিরুদ্ধেও কার্যকরী ভূমিকা পালন করে । অন্যদিকে testosterone হাড় এবং মাংসপেশিকে আরও শক্তিশালী করে । ১৪) সেক্স শুধুমাত্র হৃদপিণ্ডই নয় , একইসাথে দেহে রক্তপ্রবাহের ক্ষেত্রেও সুফল বয়ে আনে । বিশেষকরে মস্তিষ্কের রক্তপ্রবাহ । গভীর শ্বাসপ্রশ্বাস এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন হৃদপিণ্ড মস্তিষ্কে রক্তপ্রাবহ আরও সচল করে ।

১৫) সাপ্তাহিক ১-২ বার ইন্টারকোর্স আমাদের শরীরে antibody immunoglobulin A এর পরিমান ৩০ শতাংশ বাড়িয়ে তোলে যা ঠাণ্ডাজনিত রোগ এবং ফ্লু’র হাত থেকে আমাদের দেহের প্রতিরোধ ব্যাবস্থাকে আরও শক্তিশালী করে । ১৬) সেক্সের সময় pelvis muscles এর সংকোচন প্রসারণের ফলে আমাদের ব্ল্যাডারের উপরে নিয়ন্ত্রণ বাড়ে এবং তা urine প্রবাহকেও নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে । ১৭) সেশনের পরে বিশেষকরে বিকেলে ঘুম ঘুম ভাব চলে আসে । এটি একটি ভালো সেশনের লক্ষণ এবং তা ঘুমের পরিমাণ বাড়ায় । পুরুষ এবং নারী উভয়েরই সেশনের পরে দেহ সম্পূর্ণরুপে রিলাক্সড হয়ে যায় , ফলে খুব ভালো ঘুম হয় ।

সুতরাং , ঘুমের ওষুধের বিকল্প হিসেবে সেক্স একটি অসাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন উপায় হতে পারে ১৮) সেক্স ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও কাজ করে । ভুল পড়েন নি , ঠিকই পড়েছেন । বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সেক্সচুয়াল এক্টিভিটি এবং ejaculation এর পুনরাবৃত্তির উচ্চ হার শেষ জীবনে prostate cancer এর ঝুঁকি কমায় । একটি স্ট্যাডিতে দেখা যায় যে যেসব পুরুষেরা মাসে ১৩ থেকে ২০ বার ejaculation করে থাকেন তাদের prostate cancer এ সংক্রামণের ঝুঁকি যারা তাদের যৌবনে গড়পড়তা ejaculation করে থাকেন ( মাসে ৪ থেকে ৭ বার ) তাদের তুলনায় ১৪% কম হয়ে থাকে । আর যারা মাসে ২১ বারের বেশী ejaculation করে থাকেন তাদের ক্ষেত্রে গড়পড়তা মানুষের তুলনায় এই ঝুঁকির হার ৩৩% কম হয়ে থাকে ।

সুতরাং , Be safe , Get married & have safe sex . আর যারা যৌবন পার করিয়া শেষ বয়সে বিবাহ করিবার ধান্ধা করিয়া থাকেন তাহারা আবার ভাবুন। :p সুত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।