আমাদের কথা খুঁজে নিন

   

১৪ই ফেব্রুয়ারীর ঐতিহাসিক ভাষণ

Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! ভাইয়েরা আমার, আজ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন; আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়- আজ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, রংপুরে... আমার ভাইয়ের হৃদয় ভেঙ্গে খানখান হয়েছে। আজ, বাংলার নীরিহ ছ্যাকা খাওয়া প্রেমিক সমাজ মুক্তি চায়; বাংলার ব্যর্থ প্রেমিকেরা বাঁচতে চায়; আজ তাঁরা অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? প্রেম নিবেদন করার পর পরই আমাদের ছ্যাকা দেওয়া হয়।

আমাদের দলের অন্যতম সদস্য, বিশিষ্ট নারী বিশেষজ্ঞ জনাব হেকমত আলী বলেন- "২ বছর আগের ভ্যালেন্টাইনে প্রেম নিবেদন করেছি, গত বছরের ভ্যালেন্টাইনে প্রেম নিবেদন করেছি; তবু তার হৃদয় জয় করতে পারি নাই। " আজ, আবার ভালেন্টাইন এসেছে; আরও কত নিরীহ যুবকের হৃদয় ভেঙ্গে যাবে। আরও কত বালিকা জ্ঞানে বা অজ্ঞানে নিজের সর্বনাশ ডেকে আনবে, তার হিসাব নাই। ভালো ছেলেদের মেয়েরা পাত্তা দেয় না, কারণ তারা মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলে মেয়ে পটাতে পারে না। নির্যাতিত আরেক প্রেমিক হিমু বলেছেন- "ভালো ছেলেদের দেখে মেয়েদের মনে সহানুভূতি জাগে, প্রেম জাগে না।

" ভাইয়েরা আমার, আজ আমরা কিছু নির্যাতিত প্রেমিক একত্রিত হয়েছি; আধুনিক এই প্রেমের অশ্লীলতার বিরুদ্ধে, হৃদয়হীনা রমণীদের নির্মমতার বিরুদ্ধে, প্লে-বয় ও লম্পট প্রেমিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। এই প্রেমের ইতিহাস, লাইলী - মজনুর হৃদয় বিদারক ইতিহাস। এই প্রেমের ইতিহাস- শিরি ফরহাদের কষ্টের ইতিহাস। এই প্রেমের ইতিহাস- রোমিও-জুলিয়েটের জীবনের বিনিময়ে গড়া ইতিহাস। কিছু অসৎ আদম সন্তান এই ইতিহাসকে কলঙ্কিত করতে পারে না।

নির্যাতিত বন্ধুগণ, আজ সময় এসেছে রুখে দাঁড়াবার; আজ সময় এসেছে প্রতিবাদ করবার.. আজ সময় এসেছে বিপ্লব ঘটাবার। যার যা কিছু আছে, তাই নিয়ে ঝাপিয়ে পড়; প্রত্যেক মোড়ে মোড়ে দুর্গ গড়ে তোল। আর যদি একটা হৃদয় ভাঙে, আর যদি একটি মেয়ের সর্বনাশ হয়; মনে রাখবা- রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব; তবুও বাংলার মাটি থেকে প্রেমকে উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের সরল সহজ অবুঝ প্রেম ফিরিয়ে দিতে হবে; প্রেমের নামে অশ্লীলতা বন্ধ করতে হবে, ভালো ছেলেদের মূল্যায়ন করতে হবে। জয় বাংলা, জয় নির্যাতিত প্রেমিক সমাজ।

( কারও খারাপ লাগলে আন্তরিকভাবে দুঃখিত; ) এই ধমের একটি বদন পুস্তক ফ্যান পেইজঃ হে বদন পুস্তক, তুমি মোরে করেছ মহান; মহান মানে,দরিদ্র আরকি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।