৪৮ মামলায় আলোচিত হাজারীর সব দণ্ড মওকুফ
বাংলা বার্তা২৪.নেট(ঢাকা, ১২ই জানুয়ারী) -সর্বশেষ অস্ত্র মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ড থেকে অব্যাহতি পেলেন আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী। আজ বিচারপতি রেজাউল হক ও মো. আবু জাফর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ জয়নাল হাজারীর মামলা বাতিলের আবেদন নিষ্পত্তি করে তাকে খালাস দেন। এর মাধ্যমে তিনি সব দণ্ড ও মামলা থেকে অব্যাহতি পেলেন। ফেনীর পৌর এলাকার লাভ মার্কেটে হাজারীর রাজনৈতিক কার্যালয় থেকে ৭টি বুলেট উদ্ধারের ঘটনায় ২০০১ সালের ১৭ই আগস্ট পুলিশ ফেনী সদর থানায় একটি মামলা করে। চট্টগ্রামের দ্রুত বিচার আদালত ২০০৩ সালের ২৮শে সেপ্টেম্বর ওই মামলায় জয়নাল হাজারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
তিনি মামলা বাতিলের আবেদন করলে ২০০৯ সালের ৪টা জুন হাইকোর্ট একটি রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ মামলাটি বাতিল করে হাজারীকে দণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
জয়নাল হাজারির বিরুদ্ধে মোট ২৭টি মামলা ছিল। এর মধ্যে ৫টিতে তার সাজার আদেশ হয়েছিল। উচ্চ আদালত তাকে সবগুলোতেই খালাস দিয়েছে।
এছাড়া ২১টি মামলায় তিনি বিচারিক আদালত থেকে খালাস পেয়েছেন
Click This Link
জাবিতে প্রক্টর মারলেন শিক্ষক
সমিতির সভাপতিকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বার্তা২৪ ডটনেট
সাভার, ১২ জানুয়ারি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া মারধর করলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি এএ মামুনকে।
ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের পটভূমিতে এ প্রহারের ঘটনা ঘটলো।
বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটায় শিক্ষক সমিতির মুলতুবি সভা শুরু হলে এ ঘটনা ঘটে। সভায় নানা বিষয়ে আলোচনা শুরু হলে ভিসিপন্থী শিক্ষকরা সাধারণ শিক্ষকদের ওপর চড়াও হন।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া চড়াও হন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক এএ মামুনের ওপর।
মামুনের শার্টের কলার চেপে ধরে তাকে মারধর শুরু করেন আরজু মিয়া। পরে অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করেন।
এই ঘটনায় শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে আবিলম্বে ভিসির পদত্যাগ দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।
এদিকে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।