আমাদের কথা খুঁজে নিন

   

এই ধরনের দালাল উপদেষ্টা বেষ্টিত প্রধানমন্ত্রী কিভাবে দেশের মানুষের চাওয়া-পাওয়া সুখ দুঃখ, ও দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বুঝবে !

অ আ ক খ দেশ হাইপার এনফ্লুয়েশনের দিকে যাচ্ছে তারপর প্রধান মন্ত্রী চিন্তিত নয়, আমদানি ব্যয়ের তুলনায় রিজার্ভ ডলার অনেক কম, যার ফলে ২০০৬ সালে যে ডলারের দাম ছিল ৬৯ টাকা তা বর্তমানে ৮৪ টাকা । দ্রব্য মূল্য, যাতায়াত মূল্য সবকিছুই অসহনীয়, সরকার এখন অতিরিক্ত টাকা ছাপাবে নিজের ব্যয় মিটানোর জন্য যা দ্রব্য মূল্যকে কোথায় নিয়ে যাবে আল্লাহই ভাল জানেন, এমনকি সার্বভৌমত্ব বন্ধক দিয়ে বিদেশী ঋণ আনার পরিকল্পণা চলতেছে । তারপর শেখ হাসিনার ভয় নেই, তিনি ভাবতেছেন দেশতো ভালই চলছে । এখন আসি কিছুই অপ্রিয় কথায় - প্রকৃত পক্ষে শেখ হাসিনা ও খালেদা জিয়া কারও প্রধানমন্ত্রী হওয়ার মত ত্বাত্তিক জ্ঞান নেই , আমি নিশ্চিত ওনাদের দুইজনকে(যেহেতু প্রধান মন্ত্রী একনেকের সভাপতি) যদি প্রশ্ন করা হয় এমন যে -প্রাণ কোম্পানী রাজশাহী থেকে ৫০ টন আম কিনলো, কিন্তু ইহা কেন জিডিপিতে গণনায় আনা যাবে না? ওনারা উত্তর দিতে পারবেন না । তাহলে প্রশ্ন হল তারা দেশ চালান কিভাবে, উত্তর সহজ ওনাদের ডজন- ডজন পিএইডি হোল্ডার উপদেষ্টা আছেন তাদের পরামর্শে দেশ চলে ।

বর্তমান প্রধানমন্ত্রীর কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা হচ্ছ ১। ড. গওহর রিজবী ওনাকে দেশে এর আগে কখনো দেখা যায় নি, ওনি ভারতেরকে বিনা মূল্যে ট্রানজিট পাইয়ে দেওয়ার এসাইনমেইন্ট নিয়ে চাকরী নিয়েছেন । ২। ড. মশিউর রহমান - দেশের রাস্তা-ঘাট যাই হোক ভারতের ট্রানজিটের জন্য রাস্তা নির্মাণে অবশ্যই যাতে বাজেটে বরাদ্দ থাকে এইটা নিশ্চিত করাই ওনার কাজ । ৩।

ড. এইস টি ইমাম - ওনার প্রধান কাজ হচ্ছে সরকারের কোন কোন আমলা একনিষ্ট আ'লীগ এবং তেলবাজ ও বিশেষ একটি দেশের প্রতি আবেগ এদের বাছাই করে এবং প্রশাসনের গুরোত্বপূর্ণ পদে বসানো এবং প্রকৃতদেশ প্রেমিক ও আত্নমর্যাদাশীল ব্যক্তিদের ছাটাই করা । ৪। ড. তোফিক এলাহি - ওনার কাজ হচ্ছে কিভাবে বহুজাতিক কোম্পানী দেশের খনিজ সম্পদ লুঠ করবে, সে ব্যবস্থা করা । এই ধরনের দালাল উপদেষ্টা বেষ্টিত প্রধানমন্ত্রী কিভাবে দেশের মানুষের চাওয়া-পাওয়া সুখ দুঃখ, ও দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বুঝবে ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।