স্বপ্নের ভিতরে সমুদ্রে নত মেঘে সওয়ার হয়েছি... ঋতু বৈচিত্র্য গ্রীষ্মের রৌদ্দুরে চোখ যায় যতদূরে দেখি আমি মেঘের ভেলা উড়ে উড়ে যেন করছে খেলা বর্ষার অবিরাম জল চারিদিকে করে টলমল ভিজিয়ে দিয়ে সবকিছু শ্রাবন আসে আষাঢের পিছু পিছু শরতের আকাশ নীলাম্বরী সাজে সুরের বীনা মোর প্রাণেতে বাজে বনের মাঝে শুভ্র-সাদা কাশফুল ফোটে মাতাল বাতাস যেন অবিরাম ছোটে হেমন্তে কৃষক হাসে মন তার আনন্দে ভাসে পাকা ধানের সোনালী শীষ ভুলিয়ে দেয় কষ্টের বিষ শীত আসে কূয়াশার চাদরে থাকি তখন আমি লেপের আদরে খেজুরের রস আর ভাপা পিঠা লেগে আছে স্বাদ আহা কি মিঠা দেখি আমি বসন্তের রূপের আগুন আসে যখন বাংলার ফাগুন কৃষ্ণচূড়ার ডালে শোভিত লাল রং মরি মরি কি তার রূপ কি তার ঢং ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।