আমাদের কথা খুঁজে নিন

   

বউ এর জন্য পারতেছি না...কি করি ?

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... আজ পাড়ার চায়ের দোকানে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। দোকনটাতে প্রতিনিয়তই মান্নদের কফি হাউজের মত আড্ডা বসে বন্ধুদের । আড্ডাতে আমি একমাত্র ব্যক্তি যার উপর বেশীর ভাগই বিরক্ত। কারন একটাই - নিয়মিত না কেন ??? কথা বলতে বলতেই আরো একজন উপস্থিত। আমার সাথে পরিচয় যে খুব একটা ভাল তা বলা যায় না।

তবে আমার বন্ধুদের সাথে উনার ভাল সম্পর্ক। উনি আবর বয়সে আমাদের চেয়ে ৩-৪ বছরের বড় হবেন। একসাথে থাকতে থাকতে বড় ভাই কাম ফ্রেন্ড হয়ে গ্যেছে । যায় হোক....বন্ধুরা সবাই চা সিগারেট খাচ্ছে। বড় ভাইকে খাওয়ার কথা বলতেই উনি বলেন খাইতেতে মন চায় মাগার বউ এর লাইগাই পারতেছি না।

তখন একজন বলে আরে ভাই খান খান , খাওয়ার পর একটা লেবুনচুচ খাইতে খাইতে বাসায় যায়েন গা, পাররে ভাবীর লাইগাও একটা নিয়া যাইয়েন । নারে ভাই লেবুনচুচ খাইয়া লাভ নাই। সে আমার ঠোট যদি দেখে কালো হয়ে গ্যাছে তাহলে খবর আছে । আরেক বন্ধু বলে উঠে....আরে খবর ?? ভাবী কি বিড়ি খাওয়ার লাইগা আপনারে মারব নাকি । নারে মারলে তো তাও কথা ছিল ? সে মারবে ও না বকবে ও ।

আরে ভাই তাইলে ডরান কেন ?? ডরাই তো সে যেটা করবে ঐটারে । আচ্ছা বলেন তো ভাবী কি করতে পারে.....অনেক শুনার পর এইবার আমিই বক্তা হলাম। ভাই কিছুক্ষন চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে বলল, সে আমাকে মারবে ও না বকবে ও না, বলতে পারে সিগারেট খেয়েছ ভাল করেছ। আজ আমার পাশে আসবে না । এইটাতেই...!!! একটুপর বলল ...কথা এখনও শেষ হয় নাই।

পিকচার আভি বাকী হে । বলেন পিকচার কি ?? সে সোজা এক পেকেট সিগারেট কিনে আনবে , এনে আমার সামনেই খেতে থাকবে, আর বলবে কাল থোকে বাসায়ই খেয়। বাইরে খাওযার দরকার নাই। আমরা দুজন মিলে একসাথে সিগারেট খাব। এইটা শুনে আমি কিছুক্ষন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকলাম , আর ভাবলাম বিষয়টা ।

এইটা ভাইয়ার প্রতি ভাবীর অতিরিক্ত ভালবাসার কারন ? নাকি ভাবীর প্রতি ভাইয়ার ? অথব ভাবীকে ভয় পাওয়ার কারনে ? নাকি সম্মান করার কারনে ? বিষয়টা আমার অনেক বন্ধুর কাছে হাসির উপলক্ষ ছিল আবার অনেকের কাছে অবাক হওয়ার মত ও ছিল । আপনার কাছে বিষয়টা কেমন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।