আমাদের কথা খুঁজে নিন

   

কবি আর মায়ার গল্প! ৩

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে. চলো তাহলে শুনি ৩য় পর্ব :-) আজ খুব সকালে কবি ঘুম থেকে উঠে ভাবছিল মায়ার কথা। :"কি চমৎকার একটা মেয়ে। সুহাসিনী, সুভাশিনী ..অথচ ভুল করে মন দিয়ে বসে আছে ভুল মানুষকে। আজ ওর মুখ দিয়ে বের করবই। যে ভাবেই হোক।

আজ মায়াকে বলতেই হবে। আমরা সব সময় সবাই কে নিয়ে কেন সুখি থাকতে পারি না? কেন সবার মনের চাওয়া পূরন হবে না? কেন মায়ার মত একটা মেয়ে ভুল জায়গায় মন দিয়ে কষ্ট পাবে! মায়া খুব নরম একটা মেয়ে। ওর জন্য এমন কাউকে দরকার যে সব সময় ওকে প্রোটেক্ট করে রাখতে বাইরের কুতসিৎ দুনিয়া থেকে। মায়া নিষ্পাপ। আমি চাই না ও কখনো জীবনে কষ্ট পাক।

ওর মুখে ঐ হাসি লেগেই থাকুক। প্রকৃতি যাকে এমন সুন্দর একটা গুন দিয়ে পাঠিয়েছে সে যেন সেই গুন (হাসিটা) যেন ধরে রাখতে পারে। মেয়েটার মধ্যে এমন কিছু আছে যা সহজে খুব আপন করে ফেলে। মায়াবতি তোমার জন্য মায়া হয় আমার!! কিন্তু আমি যে নিরুপায়!!" কবি মায়ার কথা ভাবে..অনেক ভাবে..কবি তার আশে পাশের মানুষ গুলোকে সুখি দেখতে চায়। বিশেষ করে ঐসব মানুষ গুলো যারা কবির খুব প্রিয়।

যাদের উপর কবি নির্ভরশীল। মায়াও কি তাহলে সেই দলে পরে গেল? কদিন আগেও তো কবি মায়াকে চিনতো না। হয়তো.. .. ওদিকে যদিও মায়া বলেছিল সে তার মনের কথা বলবে তার মনের মানুষকে কিন্তু ভেবে দেখলো সে এত ভালো একজন বন্ধুকে হারাতে চায় না! অনেক অনেক ভেবে চিন্তে মায়া ঠিক করলো কিছুই কাউকে বলবে না! মায়া আসলো..ইয়া বর এক হুডি পরে..শুরু থেকেই মায়া আপ্রান চেষ্টা করে যাচ্ছে যাতে কবির চোখে চোখ না পরে। ইদানিং কবি কেমন ভাবে যেন তাকায় মায়ার চোখের দিকে..মায়ার মনে হয় এই বুঝি পরে ফেললো কবি মায়ার মনের কথা। কবি আজ শুরু থেকেই রেডি ছিল।

যেভাবেই হোক সে বিষয় টা তুলেই ফেললো! কবি: তো মায়া কখন বলতেছো? আজকে না তোমার বলার কথা? মায়া: আজকে বলার কথা? কি বলো? মাথা ঠিক আছে তো? আমি কি তাই বলছিলাম নাকি?? আজব কবি!! কবি: মায়া!! বলো! বলে ফেলো! দেখো নিজেকে অনেক হালকা লাগবে!! এক কাজ করো তুমি দরকার হলে তাকে একটা ম্যাসেজ পাঠিয়ে দাও এখনি! মায়া: ওকে!! (কিচ্ছুক্ষন ফোনটা নিয়ে টাইপিং এর ভান করলো) দিলাম সেন্ড করে...হ্যাপি...? কবি: না!! মায়া: কেনো? কবি: কারন আমার ফোনে কোন ম্যাসেজ আসে নি মায়া!! মায়া: (থমকে গিয়ে..কবির দিকে তাকিয়ে চুপ করে রইলো) কবি: সেই মানুষটা কি আমি মায়া....?? সত্যি কথা বলো মায়া!!! এখন মিথ্যা বলো না! মায়া: (অন্য দিকে তাকিয়ে রইলো কিছু না বলে.. দীর্ঘ ৬০ সেকেন্ডের নীরবতার পর মায়াই প্রথম কথা বললো) হু। কবি: আমার চোখের দিকে তাকিয়ে বলো মায়া! তোমার কি কিছুই বলার নেই? বলো মায়া! আজ সব বলো! মন খুলে বলো!! আমি শুনবো। মায়া: কেন বলবো কবি? কবি: কারন আমি শুনতে চাই মায়া...আমি শুনতে চাই..আমি প্রথম থেকেই জানতাম যে মানুষটা আমি! শুধু অপেক্ষায় ছিলাম কখন তুমি নিজের মুখে বলবে..আজ সে সময় এসেছে মায়া..আজ চুপ করে থেকো না! মায়া: হ্যা! সেই মানুষটা তুমি কবি! সেই মানুষটা তুমি! কখন কিভাবে জানিনা কিন্তু তুমি সেই কবি যার জন্য আমার সকাল দুপুর বিকাল সণ্ধ্যা আর রাত কাটে...যার কথা আমার আশে পাশের শত মানুষের ভিড়েও মনে পরে আবার কেউ পাশে না থাকলেও মনে পরে। যার কথা মনে পরে একা একা হাসি..কিনবা চোখের জল ফেলি..তুমি সেই ব্যক্তি..আমি বলতে চাই নি! বলতাম ও না যদি না তুমি আজ এভাবে জিগ্গেস করতে!! কবি: কেন? কেন মায়া? কেন বলতে না? আমি কি তোমার এতটুকু ভালো বন্ধু ছিলাম না যে যাকে তুমি মন খুলে মনের কথা বলতে পারো? মায়া: নাহ তা ঠিক না! তোমার সাথে অনায়াসে ঐ সব কিছু শেয়ার করা যায় যা হয়তো অন্য কারো সাথে পারি না। কিন্তু কবি আমি কখনই তুমি আর তোমার ভালোবাসার মানুষের মাঝে আসতে চাই নি..চাই না! আমি চাই না আমার জন্য কারো কখনো কোন রকম অসুবিধে হোক।

আমি চাই নি তুমি কখনো আমার উপর কোন রকমের দয়া করো! আমি জানি আমার হয়তো তোমার প্রতি কোন অনুভূতি থাকা অন্যায়! কিন্তু কি করব বলো! মনের উপর কি কারো কনট্রোল আছে? যে ভুল আমি মনের অজান্তে করেছি..জেনেশুনে আমি আরেকটা ভুল করতে চাই নি! আমি চাই নি আমার জন্য তোমার কোন কষ্ট হোক! তুমি তো কোন অন্যায় করো নি! তোমাকে কেন শুধু শুধু কষ্ট দেব আমার কষ্টের কথা বলে!! আচ্ছা আজ এ পর্যন্তই থাক ;-) কবির উত্তর নাহয় আরেক দিন শুনবো :-) আজকের জন্য এটুকুই থাক! আবার দেখা কবি আর মায়ার গল্পের সাথে অন্য কোন সময়ে..সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কবি আর মায়ার জন্য মঙ্গল কামনা করুন আচ্ছা বন্ধুরা আপনাদের কি মনে হয়? কবির উত্তর কেমন হওয়া উচিত? :-) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।