আমি কবিতা পড়তে ও লিখতে খুব ভালবাসি। তার চেয়ে ভাল,চল আমরা অন্য কোথাও পালিয়ে যাই।
কোথায়?অন্য কোন গ্রহে।
এই পৃথিবীতে এখন আর একমুহুর্ত বাঁচতে প্রাণ চায় না।
আর কি করে প্রাণ বাঁচে,শ্বাস নেয়।
বাতাসে লাশের গন্ধ,মুক্ত হাওয়া নাই বল্লেই চলে।
যেদিকে প্রাণ তাকায়,শুধু দেখে প্রাণের জন্য নরক সৃষ্ট করছে মন।
সুস্হ মনও নাই বল্লেও চলে। আর কেউতু সুস্হ মনের চর্চা করে না।
তাই,অসুস্হ মন নিয়েই যেন সকল প্রাণধারী বেঁচে আছে।
আর অসুস্হ মন নিয়ে বেঁচে থাকাকে কি বাঁচা বলা যায়?।
তাকে কি মানুষের জীবন বলা যায়?।
আর অসুস্হ ছাড়া মনের মানুষ কি এই পৃথিবীতে আছে,নাই।
সব মনই অসুস্হ,রুগের বাস।
এই যে প্রতিদিন খুন,হত্যা,ধর্ষন তার বহির্প্রকাশ।
আজ পহেলা জানোয়ারী,২০১২
কেউ কি তার মনকে সুস্হ রাখার চিন্তা করেছেন?,জানি না।
আসুন,আমরা মনকে সুস্হ রাখার চর্চা করি।
আমরা মনকে আমাদের মত করে পরিচালিত করি।
প্রতিদিন আমরা ভাল চিন্তা করি। অন্যের উপকার করিতে না পারলেও যেন অন্যের ক্ষতি না করি।
আজকের দিনের শুরুতে কত পাপই না ঘটে গেল জীবনের।
কে ঘটায় সেই পাপ?মন।
মনের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে তাকে নিয়ন্ত্রন করুন।
এই মন দিয়েই মানুষ স্বর্গ,নরক সঞ্চয় করে।
তবে কেন আপনি পারবেন না?,অবশ্যই পারবেন।
কি ভাবে?খুব সহজ উপায় বিবেক বিরুদ্ধ কর্ম থেকে বিরত থাকুন।
আগুনে হাত দিতে বিবেক বাধা দান করে।
আর আগুনে হাত দেওয়া হয় না। তদরুপও
মন্দ কাজে বিবেক বাধা দেয় তার থেকে বিরত থাকতে,বিরত থাকুন।
আর বিবেক বিরুদ্ধ কর্ম করে কোথাও প্রাণের শান্তি নাই।
বিবেকের পথই সর্গীয়,প্রাণের মুক্ত।
তবে,আজই এক্ষুনী প্রতিঙ্গা করুন বিবেকের পথে চলবেন,চলব।
তাহলে,স্বর্ব স্হানই আপনার শান্তি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।