একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি আল-মাহমুদ তিতাসের জলে সাতার কেঁটে আপনার শৈশব কেটেছে । আপনার শরীরে এখনো তিতাসের ঘোলা জলের দাগ লেগে আছে,চুলে লেগে আছে তিতাসের পলি মাটি । আপনি জানেন কি আপনার বাল্যকালের বন্ধু তিতাস খুন হয়েছে ???? তার বুক জুড়ে এখন আর ঘোলা জল খেলা করে না । দুই টুকরা করে ফেলা হয়েছে তিতাসের শরীর । আবদ্ধ হয়ে গেছে জলরাশি ।
তিতাসের গাংচিলেরা আপনাকে বলেনি সে খবর ? আপনি জানেন আপনার তিতাসের বুক জুড়ে এখন আর পানসি ভাসবে না । ভয়ংকর সব দানব দানব ট্রাক তাদের ভারি শরীর নিয়ে থেতলে দেবে তিতাসের কোমল শরীর !!!!!!!!!!! হে কবি !
আপনি কি এখনো চুপ করে থাকবেন ?
বুক ভরা আকুতি নিয়ে তিতাস সেদিন আমার কাছে এসেছিল
এই বাংলার সব মানুষের স্বপনে সে এসেছিল । চিতকার করে বলছিল আমাকে বাঁচাও !!!আপনার স্বপ্নে আপনি শুনেননি তিতাসের চিতকার ????????????
যদি বাংলাদেশের শরীরে তিতাস একটি রক্ত প্রবাহ কারী শিরা হয় তাহলে কেটে দুই টুকরা করে ফেলা সেই শিরা থেকে এখনো রক্ত ঝরছে । ঝরবে সারা জীবন । সেই রক্ত আপনার শরীর থেকে প্রবাহিত হলে আপনি কি করতেন ? যদি কেটে ফেলা হত আপনার একটি মূল শিরা তাহলে আপনি কি করতেন ?
বাংলাদেশ কাঁদছে তার শরীরের শিরা কেটে ফেলা হয়েছে ।
প্রিয় কবি
আপনি আরেকটা কবিতা লিখেন । কবিদের লেখায় নাকি মন্ত্রের মত জাদু থাকে । যদি আপনার একটা কবিতা বাঁচিয়ে তুলতে পারে আপনার শৈশবের বন্ধুকে তাহলে বাঁচিয়ে তুলুন তাকে ।
আল-মাহমুদ আরেকটা কবিতা লিখুন তিতাসকে নিয়ে । প্লিজ আপনার ক্ষুদে ভক্তদের এই কথাটা রাখুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।