কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ সমকালিন দেশীয় চলচ্চিত্র উৎসবে আজ ৮ জুলাই সোমবার, প্রদর্শিত হচ্ছে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় সাইদুল আনাম টুটুলের 'আধিয়ার', বিকাল ৩টায় আবু সাইয়ীদ নির্মিত ‘শঙ্খনাদ’, বিকাল ৫টায় গিয়াস উদ্দিন সেলিম নির্মিত ‘মনপুরা’ এবং মোরশেদুল ইসলাম নির্মিত ‘প্রিয়তমেষু’। আগামীকাল উৎসবের শেষ দিন। ৯ জুলাই, মঙ্গলবার, প্রদর্শিত হবে ৪টি চলচ্চিত্র। সকাল ১০.৩০টায় এনামুল করিম নির্ঝর নির্মিত ‘আহা!’, বিকাল ৩টায় নোমান রবিন নির্মিত ‘কমন জেণ্ডার’, বিকাল ৫টায় টোকন ঠাকুর নির্মিত ব্ল্যাকআউট’ এবং উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত ‘গেরিলা’। স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা। সকলে আমন্ত্রিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।