আয় বালিকা খেলবি যদি এ এক নতুন খেলা
রেখে দে তোর টোপা-ঠালি
সারাদিনই খেলিশ খালি
মাটির বেলুন মাটির ভাত হাত ধুয়ে ফেলা।
পুতুল টুতুল রেখেদিয়ে
চল বকুলের বনে গিয়ে
বউ বউ বউ খেলি মোরা, ফুরলো সন্ধাবেলা।
আয় বালিকা খেলবি যদি এ এক নতুন খেলা........
না ভাই আমি তোমার সনে,
যাবোনা আর বকুল বনে,
হাতে মুখে বুকে তুমি ফুলদে মার ডেলা।
আয় বালিকা খেলবি যদি এ এক নতুন খেলা........
না ভাই তুমি দুষ্টু বড়,
আচল টেনে আকুল কর,
তোমার শুধু ঘোমটা খুলে উদলা করে ফেলা।
আয় বালিকা খেলবি যদি এ এক নতুন খেলা........
তোমার সাথে গেলে ভাই,
সাঝে ফিরতে ভুলে যাই,
বুকে আমার দুরু দুরু কাব্য করে খেলা।
আয় বালিকা খেলবি যদি এ এক নতুন খেলা........
এই কবিতাটি অনেকদিন আগে বাংলা একাডেমি'র ২১'এ বই মেলায় শুনেছিলাম এবং সংগ্রহ করেছিলাম। কিভাবে যেন হারিয়েগেছে। খুবই মজার কবিতা :-) অল্প কয়েকটা লাইন মানে আছে। তা ই আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারা কেউ কি শুনেছেন? কারো সংগ্রহে আছে।
কার কবিতা জানেন? কবিতা'র লাইনগুলো এখানে দেয়া যাবে? কিংবা কোন লিংক? অথবা সোর্স?
প্লিজ...........। অনেক খুঁজছি আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।