আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... যখন শালিকের ঠোঁটে একটা মৃদু শব্দ বাংলাদেশ তখন গর্জে উঠে মুক্তি সেনার আজেয় স্বর তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা! সেই স্বরের জাদুতে জন্ম নেয় হাজার বাঙ্গালী প্রতিহিংসার শিক্ষা তাদের পথ দেখায় মুক্তি আথবা মৃত্যুর দুয়ারের যেখানে দাড়িয়ে এক বৃদ্ধ যোদ্ধা দেখাচ্ছেন সীমান্ত পেরিয়ে ছিড়ে ফুঁড়ে বেরোবার। অসংখ্য খালেদ, হায়দার, কাদেরের সিংহ নাদে আজ আবার কেঁপে ঊঠে, কেঁপে উঠে আমার পলি মাটির বাংলাদেশ যেখানে আজ জন্ম নিচ্ছে নতুন কবিতা হাজার কবির রক্তে। যেখানে আজ নতুন সুর্য উদিত হয় রক্তস্নানে পবিত্র হয়ে। যেখানে দানবেরা পরাজিত হয় নরসিংহের তীক্ষ্ণ নখরে। আর সে সময় সাত কোটি জনতা চিৎকার করে বলে জয় বাংলা। তোমার নেতা আমার নেতা শেখ মুজিব , শেখ মুজিব শুরু হয় নতুন গল্পের যার উপাখ্যান আজো লিখে চলেছে আমার বুড়ো হাড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।