আমাদের কথা খুঁজে নিন

   

নীড় হারা পাখি

হারিয়ে গেছি হারিয়ে গেছি হারিয়ে গেছি ওরে, হারিয়ে গেছি অন্ধরাতে শিশির ভেজা ভোরে । হারিয়ে গেছি ভোরের আলোয় আজকে সারা দিন, হারিয়ে গেছি রাতের কালোয় বাজছে সাপের বীণ। হারিয়ে গেছি রক্ত লালে হারিয়ে গেছি ভাই, হারিয়ে গেছি শূন্য মাঝে আর যে আমি নাই । অন্ধকারটা ভীষন কালো আকাশের আলো চোখ পুড়ে যায়, নীড় হারা পাখি করে ডাকাডাকি জীবনের সে হিসেব মিলায় , হিসেবের ভুলে দিন যায় চলে আধারেতে পাখি মুখটা লুকায়, আধারেতে সুখ আধারেতে দুখ আধারেতে থাকে ভালবাসায়, নীল নীল জলে খাল নদী বিলে উড়ে যায় পাখি স্বপ্ন সাজায় , স্বপ্নরা ভালো স্বপ্নরা আলো ভেবে যায় পাখি নীড় ফিরে পায় । গান গায় পাখি রাত জাগা থাকি করুন সুর তার উঠে বেহালায় । একা একা সুর হয়ে আসে ভোর ক্লান্ত পাখি গানটা থামায়, উড়ে যায় পাখি আধারেতে নাকি কোন সে অজানায়? বোনাসঃ একটা সুন্দর রবীন্দ্র সংগীত দেখুন-শুনুন "যখন ভাঙ্গল মিলন মেলা" [কবিতা লেখা শিখতে চাই , আপনাদের কারো কাছে কোন রিসোর্স থাকলে প্লিজ আমাকে দিবেন]  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।