আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবির ‘গ’ ইউনিট: নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নয়

দেশ ও জাতির কল্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনর্মূল্যায়িত ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ কর‍া হবে না। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ ব্যাপারে আদালতকে আশ্বস্ত করেছেন। আগামী সোমবার এর শুনানি শেষে আদেশ দেওয়া হবে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে বুধবার ওই রিটের শুনানি হয়। শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিশ্ববিদ্যালয়ের পক্ষে মেজবাহ উদ্দিন এবং অ্যামিকাস কিউরি সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।

অ্যাটর্নি জেনারেল কোর্টকে আশ্বস্ত করেন- এই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না ঢাবি। এ সময় রিটকারী ছাত্র ছাত্রী ও তাদের অভিভাকসহ অনেক শিক্ষার্থী আদালতে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পুনর্মূল্যায়িত ফলাফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করা হয়। আবেদনে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আরিফুল ইসলামসহ ১২ জন শিক্ষার্থী রিট আবেদনটি করেন।

এদিন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি হয়। আজ আদেশ দেওয়ার কথা ছিল। গত ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হয়। এতে আবেদনকারী ১২ জনসহ প্রায় এক হাজার শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়।

ওই ফল প্রকাশের পর প্রশ্নপত্রে ছয়টি ভুল ধরা পড়লে ফলাফল পুনর্মূল্যায়ন করে পুনরায় ফল প্রকাশের পর প্রথমবার উত্তীর্ণদের অনেকে বাদ পড়েন। এরপর আবার হঠাৎ করে পুনর্মূল্যায়িত ফলও বাতিল করা হয় এবং আবারও নতুন করে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। লিংক: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।