আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভীন দেশী তারা .....

আমি খুজছি তোমাকে...হে বন্ধু আমার... আমার ভীন দেশী তারা ..... আমার ভীন দেশী তারা , একা রাতেরই আকাশে তুমি বাজালে একতারা , আমার চিলেকোঠার পাশে ঠিক সন্ধ্যে নামার মুখে , তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা , তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা , আমি আদতে আনাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি , কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেধে দাও আলো , দাও শান্তশীতল পাটী তুমি মায়ের মতই ভালো , আমি একলাটি পথ হাঁটি আমার বিচ্ছিরি একতারা , তুমি নাওনা কথা কানে তোমার কিসের এতো তাড়া , রাস্তা পার হবে সাবধানে তোমার গাঁয় লাগেনা ধুলো , আমার দু মুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি , আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে , আমার মন খারাপ এ রাতে আমার রাত জাগা তারা , তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুঁতে তোমায় , আমার একলা লাগে ভারি ।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।