খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো..... জানি তোমার অনেক ব্যস্ততা অনেক কাজের ভিড়ে সময় হারিয়ে যায় দিন শেষে নিঃশেষে ডানা মেলে আকাশে , তাই মনে রেখো যখন ইচ্ছে মনে রেখো কোনো এক বৃষ্টিভেজা দিনে মনে রেখো শিশির ভেজা কোনো এক ভোরে মনে রেখো তোমারই অজান্তে তোমার মানসপটে মনে রেখো তোমার মত করে যখন ইচ্ছে কোনো এক অলস বিকেলে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।