শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর বহু গল্পই আপনি বিলক্ষণ শুনে থাকবেন। শূন্য থেকে শিখর ছোঁয়ার গল্পের সেই নায়কদের মধ্যে নিশ্চিতভাবে উজ্জ্বলতম এক নক্ষত্র হয়ে থাকবেন মাইকেল সাতা। ছিলেন রেলষ্টেশনের পরিচ্ছন্নতাকর্মী। মাঝে মধ্যে করেছেন কুলির কাজও সেখান থেকে তিনি এখন জাম্বিয়ার প্রেসিডেন্ট! কেবল শ্রমজীবি থেকে রাষ্ট্রপ্রধান বনে যাওয়া নয়, মাইকেল সাতা চমক দেখিয়েছেন আরও। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরপরই এমন কিছু ঘোষণা দিয়েছেন, যা শোনার জন্য মুখিয়ে থাকে গরিব আর দুনীতিগ্রস্ত দেশের মানুষজন।
স্পষ্টবাদিতার জন্য কিং কোবরা নামে পরিচিত সাতা ঘোষণা দিয়েছেন, দেশ থেকে দুর্নীতিবাজারের স্রেফ ঝেঁটিয়ে বিদায় করতে চান তিনি! জানিয়েছেন, দেশের সব মানুষের নিরাপদ পানির সংস্থার না হওয়া অবধি তিনি নিজেও বোতলের নিরাপদ পানি মুখে তুলবেন না। চেষ্টা, সততা আর নেতৃত্বের জোর থাকলে একজন রাষ্ট্রপ্রধান কত কী-ই না করতে পারেন! আমরা আশা করি, সাতা প্রেসিডেন্ট হিসেবে তাঁর দেওয়া ঘোষণা সত্যি করার জন্য সর্বোচ্চ চেষ্টা রাখবেন। দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার প্রতিরোধ গড়বেন। আমরা বহুদূরের এক দেশে বিপুল আগ্রহ নিয়ে তাঁর কর্মকান্ড দেখব। অন্য কিছু না হোক, সাতা সফল হলে চোখের সামনে অন্তত বড়সড় একটা উদাহরণ তো আমরা পাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।