আমাদের কথা খুঁজে নিন

   

আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না’

mamun.press@gmail.com ঢাকা, ২৭ সেপ্টেম্বর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের মানুষের মনে এখন একটিই গান ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না। ’ দ্রব্যমূল্যের উদ্ধগর্তিতে মানুষের নাভিঃশ্বাস উঠেছে। দেশনেত্রী যে কর্মসূচি দেবেন দেশের স্বাধীনতাকামী মানুষ তা পালন করে এই স্বৈরাচারী সরকারকে হঠাতে বাধ্য করবে। মঙ্গলবার বিকেলে চারদলের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩৭ জন সদস্য নিয়ে আমেরিকা গিয়েছেন।

সেখানে তার ছেলে, ছেলের স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যরা বাস করেন। সেখানে এক বক্তৃতায় তিনি ( প্রধানমন্ত্রী ) বলেন, “বিরোধী দলের সঙ্গে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না। এতে বিরোধী দলের নেতাকর্মীসহ দেশের ১৬ কোটি মানুষকে তিনি অপমান করেছেন। ” মির্জা ফখরুল আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “আমরা জানি এই ধরনের কথা আপনারা বলবেন। কারণ আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন না ।

আপনারা বাকশাল কায়েম করতে চান। এদেশের মানুষ কখনো একদলীয় বাকশাল মেনে নেবে না। তারা বুকের রক্ত হলেও রুখে দেবে। ” --------বার্তা২৪ ডটনেট. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।